Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রথম স্বামীর মামলায় দ্বিতীয় স্বামী কারাগারে, মুক্ত করতে ঘুরছেন স্ত্রী
বরিশাল বিভাগীয় সংবাদ

প্রথম স্বামীর মামলায় দ্বিতীয় স্বামী কারাগারে, মুক্ত করতে ঘুরছেন স্ত্রী

By Saiful IslamFebruary 10, 20213 Mins Read

প্রথম স্বামীর মামলায় দ্বিতীয় স্বামী কারাগারে, মুক্ত করতে ঘুরছেন স্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রথম স্বামীকে স্বেচ্ছায় তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন বরগুনার পাথরঘাটা উপজেলার ফাতেমা বেগম। কিন্তু প্রথম স্বামীর দায়ের করা অপহরণ মামলায় বর্তমান স্বামীকে ২০ বছরের কারাদণ্ড দেন সেখানকার একটি আদালত। এখন দণ্ডপ্রাপ্ত স্বামীর মুক্তির জন্য হাইকোর্টের ঘুরছেন ফাতেমা।

জানা গেছে, ২০০৭ সালে একই উপজেলার মো. জাকির হোসেনকে বিয়ে করেন ফাতেমা। তাদের সংসারে একটি ছেলে সন্তানও জন্ম হয়। কিন্তু জাকিরের নির্যাতন সইতে না পেরে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে তাকে তালাক দেন। পরে শাহ আলম নামের একজনকে বিয়ে করেন ফাতেমা। কিন্তু জাকির বিষয়টি মেনে নিতে না পেরে ফাতেমার দ্বিতীয় স্বামী অর্থাৎ বর্তমান স্বামী শাহ আলমের বিরুদ্ধে ফাতেমাকে অপহরণ করার মামলা করেন। জাকির ও শাহ আলম সম্পর্কে দুজন শ্যালক-দুলাভাই।

সেই মামলায় শাহ আলম গ্রেফতার হন। পরে তিনি জামিনে বের হন। এরপর পাঁচবার কারাগারে বন্দি হন শাহ আলম। এরই মধ্যে ফাতেমা ও শাহ আলম দম্পতির দুটি ছেলে সন্তান জন্ম নেয়। দীর্ঘ শুনানি শেষে গত বছরের ১৪ ডিসেম্বর বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান আসামি শাহ আলমকে ২০ বছর সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া এক লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বরগুনায় ট্রাইব্যুনালের এপিপি আশ্রাফুল আলম সেদিন বলেছিলেন, শ্যালকের বউ (ফাতেমা) অপহরণ মামলায় দুলাভাই শাহ আলমকে ২০ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

মামলা বাদী ফাতেমার প্রথম স্বামী জাকিরের অভিযোগ, অপহৃত ফাতেমা বাধ্য হয়ে তাকে তালাক দিয়ে শাহ আলমকে বিয়ে করেছেন। কিন্তু শাহ আলম বলেন, ফাতেমা স্বেচ্ছায় আমার সঙ্গে গেছেন এবং আমাকে বিয়ে করেছেন। আমরা এখন স্বামী-স্ত্রী। আমাদের দুটি সন্তানও আছে। অন্যায়ভাবে আমাদের সাজা দেওয়া হয়েছে। তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

এদিকে ফাতেমা গণমাধ্যমকে বলছেন, আমি অপহরণ হয়নি। সে (শাহ আলম) আমাকে অপহরণ করেনি। আমার প্রথম স্বামী মিথ্যা মামলা দিয়েছে। আমি নিজের ইচ্ছায় দ্বিতীয় বিয়ে করেছি। আমার দ্বিতীয় বিয়ের পরে সে (প্রথম স্বামী জাকির) অপহরণ মামলা করেছে।

তবে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায়ের বর্ণনায় উল্লেখ করেন, ফাতেমা ২২ ধারায় জবাবন্দিতে অপহরণ হননি এবং প্রথম স্বামীকে (জাকির) ডিভোর্স দেওয়া মর্মে যে জবানবন্দি দিয়েছেন- তা বিশ্বাসযোগ্য নয়। ঘটনার পারিপার্শ্বিকতায় মনে হচ্ছে, ডিভোর্স না দিয়েই তিনি শাহ আলমের কাছে চলে গেছেন। আইনের চোখে এটা অপরাধ মনে হওয়ায় আসামিকে শাস্তি দেওয়া হয়েছে।

শাহ আলম বর্তমানে কারাগারে রয়েছেন। দুই সন্তানকে নিয়ে এখন হাইকোর্টে ঘুরছেন ফাতেমা। উচ্চ আদালত থেকে ন্যায়বিচার পেয়ে তার স্বামীকে কারামুক্ত করার আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

শাহ আলমের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির গণমাধ্যমকে বলেন, বিচারকের নিজস্ব কোনো চোখ থাকে না। তার চোখ হলো এভিডেন্স (তথ্য-প্রমাণ)। এই এভিডেন্স যিনি ভিকটিম তিনি আদালতে বলেছেন যে তিনি অপহরণ হননি। তারপরেও কেন তাকে (শাহ আলম) সাজা দিতে হবে। তাকে কেন পাঁচবার কারাগারে নিতে হবে। কেন ২০ বছর কারাদণ্ড দিতে হবে- এ প্রশ্ন তুলেন হাইকোর্টের এই আইনজীবী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa