
গ্রেফতার ইমতিয়াজ হাসান ইমু ফতুল্লার বক্তাবলীর গোপালনগর এলাকার আজহার আলী ওরফে এজা মিয়ার ছেলে। মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, বক্তাবলীর গোপালনগর এলাকার বিএনপি সমর্থিত ইমতিয়াজ হাসান ইমু তার নিজের ফেসবুকের আইডি ‘ইমতিয়াজ হাসান’ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন অশ্লীল কুরুচিপূর্ণ কথাবার্তাসহ মানহানীকর মন্তব্য করে একাধিক পোস্ট করে।
এ ঘটনায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোবারক শেখ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলে রোববার রাতে অভিযান চালিয়ে ইমুকে গ্রেফতার করা হয়। ৭ দিনের রিমান্ড চেয়ে ইমুকে আদালতে তোলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



