Advertisement

জুমবাংলা ডেস্ক : সিলেট নগরীর লালদিঘীর পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ নিয়ে লালদিঘীর পাড় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জানা গেছে, নগরীর লালদিঘীর পাড় নতুন মার্কেটের বি ব্লকে চা-পাতার দোকান দিয়ে ব্যবসা করেন সাইফুর হোসেন সাজ্জাদ ব্যাপারী নামে একজন। তিনি ওরিয়ন টি কোম্পানি লিমিটেড ও মডার্ন ফুড লিমিটেডের ডিলার।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) হঠাৎ সাইফুর হোসেন সাজ্জাদ ব্যাপারীর দোকানের উপরে ‘শেখ হাসিনা স্টোর’ নামে সাইনবোর্ড টানানো দেখা যায়। এ সাইনবোর্ডে বড় করে প্রধানমন্ত্রীর ছবিও সাটানো আছে।

এমন সাইনবোর্ড নিয়ে সকাল থেকেই লালদিঘীর পাড় এলাকায় আলোচনা-সমালোচনা চলতে থাকে। সময় গড়ালে তা উত্তেজনায় রূপ নেয়। প্রতিবাদী হয়ে উঠেনে স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সাইফুর হোসেন সাজ্জাদ বেপারীর কোনো ট্রেড লাইসেন্সই নেই। সে তার অবৈধ ব্যবসা চালানোর ক্ষেত্রে প্রশাসনের হাত থেকে বাঁচতে এমন চতুরতার পথ বেছে নিয়েছে। তাছাড়া সে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী-এমনকি সমর্থকও নয়।

বিষয়টি নিয়ে উত্তেজনার খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ সাইনবোর্ডটি নামিয়ে ফাঁড়িতে নিয়ে আসে। তবে এসময় সাইফুর হোসেন সাজ্জাদ ব্যাপারীকে খোঁজে পাওয়া যায়নি। তার মুঠোফোনে কল দিলেও কেউ রিসিভ করেননি।

এ বিষয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুহিউদ্দিন জানান, স্থানীয় ব্যবসায়ীরা ও আওয়ামী লীগ নেতাদের দেওয়া খবরের ভিত্তিতে আমাদের ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সাইনবোর্ডটি খুলে নিয়ে আসে। তবে যিনি সাইনবোর্ড লাগিয়েছেন তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি এবং তাকে পেলে জিজ্ঞাসাবাদ ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.