বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
সাক্ষাতকালে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকার কথা উল্লেখ করা হয়। আগামী দিনে জাতিসংঘের সাহায্য সহযোগিতার অব্যাহত রাখার বিষয়টি উঠে আসে আলোচনায়।
আরও পড়ুনঃ
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, বাংলাদেশে ইউএনডিপি’র স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট কিরতিজাই পেহরি, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



