সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান।
Advertisement

জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শনিবার বিকাল ৪টা ১০ মিনিটে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন খন্দকার আসাদুজ্জামান।

দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন তিনি।

তিনি স্ত্রী, এক ছেলে মশিউজ্জামান রোমেল ও এক মেয়ে টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হকসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

টাঙ্গাইল-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন খন্দকার আসাদুজ্জামান। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তিনি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, মুজিবনগর সরকারের প্রথম অর্থসচিব, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধু শিশু-কিশোর পরিষদের সাবেক সভাপতি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.