
বুধবার রাতে মহানগর স্বেচ্ছাসেবক লীগেরসহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী, প্রয়াত রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর ছবি তৈরী করে কুরুচিপূর্ণ মন্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে আসছিল বলে জানান তিনি।
মুক্তার আহমদ রাফি নগরের ঘাসিটুলা হিয়ারবন মোল্লাপাড়ার ডি-ব্লকের ১২৪ নং বাসার মৃত সামছুর রহমানের ছেলে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজত থেকে অপরাধের ঘটনায় ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



