Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামের গুরুত্ব অনুধাবন করে একাধিক মেগা প্রকল্প দিয়েছেন’
জাতীয় বিভাগীয় সংবাদ

‘প্রধানমন্ত্রী চট্টগ্রামের গুরুত্ব অনুধাবন করে একাধিক মেগা প্রকল্প দিয়েছেন’

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 27, 2021Updated:নভেম্বর 27, 20213 Mins Read
‘প্রধানমন্ত্রী চট্টগ্রামের গুরুত্ব অনুধাবন করে একাধিক মেগা প্রকল্প দিয়েছেন’
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব উপলব্দি করে এখানে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন ।

তিনি আরো বলেন, এসব প্রকল্প চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্বকে বাড়াবে এবং তার ব্যাপ্তি জাতীয় স্তর পেরিয়ে বৈশি^ক পর্যায় পর্যন্ত প্রসারিত হবে।

তাজুল ইসলাম আজ সকালে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে বারইপাড়া খালখনন প্রকল্প বাস্তবায়ন এবং ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে আমবাগান সড়কের উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে যখন ব্রত হয়েছিলেন তখন খুব বেশি সময় তিনি পাননি। ৭৫’র ১৫ আগস্ট তাঁকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর ২১ বছর দেশ পাকিস্তানি ভাবধারায় পরিচালিত হয়েছে এবং আমরা গোলামে পরিণত হয়েছিলাম। এখন আমরা মুক্ত হয়েছি এবং বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ফিরে এসে ঘোষণা করেছিলেন এত ধ্বংস ও মৃত্যুর পরও যে মাটি ও মানুষ পেয়েছি তা দিয়েই সোনার বাংলা গড়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার প্রত্যয় অনুযায়ী মাটি ও মানুষের সমন্বয়ে দেশকে বিশে^ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।

তিনি আরো বলেন, সুশাসন ছাড়া কোন উন্নয়ন অর্থবহ ও জনকল্যাণমুখী হয় না। জনগণের আকাঙ্খা, চাওয়া-পাওয়ার সঠিক প্রতিফলনই হলো প্রকৃত, সুদূরপ্রসারী ইতিবাচক উন্নয়ন। এই সত্যটা জনপ্রতিনিধিদের উপলব্ধি করে জনগণের সাথে মিশে যেতে হবে।

মন্ত্রী বলেন, নগরীর মালিক সিটি কর্পোরেশন। নগরীর সকল উন্নয়নে সিটি কর্পোরেশনের সম্পৃক্ততা ও দেখ-ভালের দায়িত্বও তাদের থাকতে হবে। সিটি কর্পোরেশনের সক্ষমতার জন্য আয়ের পরিধি বাড়ানো প্রয়োজন। শুধুমাত্র সরকারি বরাদ্দে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নিজেকে আয় বর্ধনের নতুন নতুন উপায় অন্বেষণ করতে হবে।

তিনি আরো বলেন, যোগাযোগ খাত উন্নয়নের পূর্বশর্ত। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নগরী এখানে নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল ও বে-টার্মিনাল হচ্ছে। কর্ণফুলীর তলদেশ দিয়ে ট্যানেল হয়ে যাওয়ায় চট্টগ্রাম পরিণত হবে ওয়ান সিটি টু-টাউন হিসেবে। এ কারণে চট্টগ্রাম নগরীর সড়কগুলোর যোগাযোগের পরিধি ও গুরুত্ব বাড়বে। তাই নগরীর টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থাপনা উন্নয়ন চসিককে প্রয়োজনীয় ব্যাক-আপ দিতে হবে।

মন্ত্রী নগরীর খালগুলোর আবর্জনা অপসারণে একটি অত্যাধুনিক ও কার্যকর যান্ত্রিক সরঞ্জাম হুইল হারবার স্টার চসিককে দেবেন বলে আশ^াস দেন।

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ চসিকের পুরাতন নগর ভবনের কে.বি আবদুস সাত্তার মিলনায়তনে চসিক কাউন্সিলদের সিটি কর্পোরেশন প্রশাসন অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কোর্সেরও উদ্বোধন করেন।

বারইপাড়া খাল খনন ও আমবাগান সড়কের উদ্বোধন অনুষ্ঠানে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর এম. আশরাফুল আলম, ওয়াসিম উদ্দিন চৌধুরী, মো. ইসমাইল, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, শাহিন আক্তার রোজী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আবু সিদ্দিক প্রমুখ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa