Advertisement

জুমবাংলা ডেস্ক : ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী। ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর সরকারি ও বেসরকারি ৮৪টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন কৃতি শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। তার মধ্যে ৮৪ ছাত্র ও ৮৮ জন ছাত্রী। নির্বাচিতদের মধ্যে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী রয়েছেন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ইউজিসির সাবেক চেয়ারম্যান, ইউজিসির বর্তমান এবং সাবেক সদস্য, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, শিক্ষাবিদ, স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক এবং ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ এবং ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.