
আজ বৃহস্পতিবার পর্যন্ত হিক্কার প্রভাব থাকবে বলেই আবহাওয়াবিদদের অনুমান। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড় হিক্কার প্রভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় ধেয়ে আসতে চলেছে গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে। গুজরাটের ভেরাভাল, পাকিস্তানের করাচির ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ওমানের মাসিরাহের ৭৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব সীমান্তেই হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
কেবল ভারত নয়, আগামী বুধবার ওমানের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে হিক্কা ঘূর্ণিঝড়। হিক্কার প্রভাবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বড় ধরনের ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের দাবি, ওমানে ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঝড়। ওমানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হিক্কার প্রভাব বহাল থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



