Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রবাসী অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ভিকটিমসহ মালামাল উদ্ধার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

প্রবাসী অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ভিকটিমসহ মালামাল উদ্ধার

By rskaligonjnewsMarch 20, 2024Updated:March 20, 20243 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ থেকে লাবু মিয়া (৩৫) নামের এক ইরাক প্রবাসীকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী দল। এ সময় প্রবাসীর কাছ থেকে বেশ কিছু মালামালও লুট করে নিয়ে যায় চক্রটি। পরে এ ঘটনায় প্রবাসীর ছোট ভাই মামুন মিয়ার অভিযোগের প্রেক্ষিতে ভিকটিমকে নরসিংদীর শিবপুর উপজেলার হামুরদিয়া গ্রাম থেকে শিকলে বাধাঁ অবস্থায় উদ্ধারসহ লুট হওয়া মালামালের কিছু অংশ উদ্ধার করা হয় এবং অপহরণের সাথে জড়িত মো. দুলাল মিয়া (৩০), নাসির উদ্দিন (২৭) ও রাবেয়া (২১) নামের চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছেন কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় বুধবার (২০ মার্চ) সকালে একটি অপহরণ মামলা দায়েরের পর আটককৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কালীগঞ্জে প্রবাসী অপহরনের ২৪ ঘন্টার মধ্যে ভিকটিমসহ মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

Advertisement

আজ দুপুরে কালীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান খান, সাইফুল ইসলাম ও ফজলুর রহমান।

উদ্ধারকৃত ভিকটিম লাবু টাঙ্গাইলের নাগরপুর থানার মোকনা এলাকার গুহুলী গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ ইরাকে থাকতেন। অন্যদিকে, আটককৃত দুলাল, নাসির ও রাবেয়া নরসিংদীর শিবপুর উপজেলার হামুরদিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের সন্তান। তারা তিনজন সম্পর্কে ভাই-বোন।

ওসি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, গত ১৭ মার্চ ইরাক থেকে ছুটি নিয়া বাড়িতে আসার সময় হাসান মিয়া নামের তার সহকর্মী সেখান থেকে কিছু উপহার সামগ্রী কালীগঞ্জ বাজারে রাবেয়ার কাছে দেওয়ার জন্য দিয়ে পাঠান। ভিকটিম লাবু মিয়া বিমান বন্দর থেকে বাহির হয়ে ওইদিন সরাসরি দুপুর সাড়ে ১২টার দিকে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কালীগঞ্জ আরআরএন পাইলট স্কুল মাঠে রাবেয়ার কাছে আসেন এবং সেখানে অপেক্ষা করতে থাকেন। এর কিছুক্ষন পর সেখানে একটি কালো রঙের হাইয়েস গাড়ি নিয়েসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে সাথে রাবেয়া উপস্থিত হন। পরে এক পর্যায়ে তারা ভিকটিমকে জোর পূর্বক ওই গাড়িতে উঠায়। এ সময় ওই ভিকটিম প্রবাসীর মালামালসহ অপহরণ করে নিয়ে যায়।

কালীগঞ্জে প্রবাসী অপহরনের ২৪ ঘন্টার মধ্যে ভিকটিমসহ মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

ওসি আরো বলেন, ভিকটিম লাবু মিয়াকে অপহরণ করার পর অপহরণকারীরা তার বাবার কাছে মোবাইল ফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। দাবিকৃত টাকা দিতে না পারিলে ভিকটিমকে জীবনে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় মোবাইল ফোনে।

ওসি মাহাতাব উদ্দিন বলেন, এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। সেই মামলায় থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. রাজীব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৪ ঘন্টার মধ্যে ১৮ মার্চ দিবাগত ভোর রাত ৩টার দিকে ভিকটিম ইরাক প্রবাসী লাবু মিয়াকে পায়ে শিকল বাধা অবস্থায় উদ্ধারসহ ঘটনায় জড়িত দুলাল, নাসির ও রাবেয়াকে নরসিংদীর শিবপুর থেকে গ্রেফতার করে। এ ছাড়াও আসামীদের কাছ থেকে লুন্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়। দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পাশাপাশাশি এ ঘটনায় জড়িত অন্য আসামীদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

June 27, 2026
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026

Latest News

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa