Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রবাসী দুলাভাইয়ের বাড়িতে ডাকাতির নেপথ্যে শ্যালক!
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

প্রবাসী দুলাভাইয়ের বাড়িতে ডাকাতির নেপথ্যে শ্যালক!

By Shamim RezaDecember 29, 20202 Mins Read

প্রবাসী দুলাভাইয়ের বাড়িতে ডাকাতির নেপথ্যে শ্যালক!

Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে ডাকাতির ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের কাউতলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী দিদার আলমকে (২৫) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করার পর পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পারে। গ্রেফতারের পর দিদার এ ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রীর চাচাত ভাই সে।

পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির সময় ব্যাটারি দিয়ে ‘সহায়তা করা’ এক শিশুর দেওয়া জবানবন্দির সূত্র ধরে পুলিশ এ ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে নিশ্চিত হয়। পরে পুলিশ ঘটনার মূল হোতা প্রবাসীর শ্যালক দিদার আলমকে গ্রেফতার করে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আদালত দিদারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদে দিদারের কাছ থেকে বিস্তারিত তথ্য জানা যাবে বলে পুলিশ আশা করছে।

গত ৯ ডিসেম্বর দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত শহরের কাউতলীর নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামের পাশ ঘেঁষে সৌদিপ্রবাসী মো. রফিকুল ইসলামের ‘ড্রিম হাউজ’ নামে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, চার লাখ টাকা মূল্যের একটি হাতঘড়ি নিয়ে যায়। দিন দুপুরে জনবহুল এলাকায় এমন ঘটনায় আতঙ্ক দেখা দেয়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে মো. রফিকুল ইসলামের স্ত্রী রাবেয়া খানম জানান, ছয়তলা বিশিষ্ট ওই বাড়িটির তিন তলায় তারা বসবাস করেন। বেলা আড়াইটার দিকে ফাইল নিয়ে দুই জন এসে দরজার নক করেন। গৃহকর্মী দরজা খোলে দিলে ওই দু’জন বলেন তারা গ্যাসের লাইন চেক করতে এসেছেন। একপর্যায়ে আরো ছয়জন ঘরে প্রবেশ করে সবাইকে একটি কক্ষে নিয়ে জিম্মি করে ফেলেন। ঘরে প্রবেশ করা আটজনের হাতেই ধারালো অস্ত্র ছিলো।

তিনি আরো বলেন, ধারালো অস্ত্র দেখিয়ে তারা ছেলে-মেয়েকে হত্যা করে ফেলবে হুমকি দিয়ে সবকিছু দিয়ে দিতে বলে। স্বর্ণের লকার খুলতে পারছিলেন না বলে বারবার হত্যার হুমকি দিতে থাকে। একপর্যায়ে তারা ফোন করে লকারের জন্য ব্যাটারি আনায়। তাদের ফোনে ছোট একটি ছেলে ব্যাটারি দিয়ে যায়। এরপর পিনকোড দিয়ে লকার খোলার পর সেখান থেকে তারা ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া আলমারি থেকে নগদ ৫০ হাজার টাকা ও একটি রোলেক্স ঘড়ি নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মো. ইশতিয়াক আহমেদ জানান, প্রযুক্তির সহায়তা নিয়ে ব্যাটারি নিয়ে আসা শিশুটিকে শনাক্ত করা হয়। ওই শিশুটি প্রবাসীর স্ত্রী রাবেয়া খানমের চাচাতো ভাই ও কাউতলী এলাকার দিদারের দোকানের কর্মচারি। দিদারের কাছে ফোন করে ব্যাটারি আনায় ডাকাতদল। মূলত দিদার ওই বাড়িতে নিয়মিত যাওয়া-আসার সুবাদে স্বর্ণালংকারের কথা জানতেন। পরিকল্পনা মতো সে ‘ভাড়া করা’ লোক এনে চাচাতো বোনের বাড়িতে ডাকাতি করায়। রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026
chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

July 3, 2026

Latest News

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa