Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রবাস জীবনের টাকায় কেনা ১৪ গরুই চুরি হলো কুদ্দুসের
বিভাগীয় সংবাদ

প্রবাস জীবনের টাকায় কেনা ১৪ গরুই চুরি হলো কুদ্দুসের

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 4, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ১৬ বছর প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে তিলে তিলে জমানো নিজের সহায় সম্বল বিক্রি করে গরুর খামার গড়েছিলেন চাঁদপুরের কুদ্দুস পাটওয়ারী। এরপর খামারের ৪০ থেকে ৪৫ কেজি দুধ বিক্রি করে ভালোই চলছিল তার সংসার। তবে হঠাৎ যেন জীবন-জীবিকার ছন্দপতন। এক রাতেই সর্বস্বান্ত হয়ে যান কুদ্দুস। শুক্রবার (১জুন) গভীর রাতে তার খামারে থাকা ১৪টি গরুই চুরি হয়ে যায়।

প্রবাস জীবনের টাকায় কেনা ১৪ গরুই চুরি হলো কুদ্দুসের

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, চুরি হওয়ার দিন চাঁদপুরের ফরিদগঞ্জে খামারের পাশেই স্থানীয় ক্লাবে গভীর রাত পর্যন্ত চলছিলো স্থানীয় যুবকদের বিরিয়ানি পার্টি। পার্টি শেষ হলে সবাই যার যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। এরপরই চোর চক্রের সদস্যরা গরুর মালিকের ঘরের দরজায় বাহির থেকে আটকে দিয়ে খামারের তালা ভেঙে ১৪টি গরু নি‌য়ে যায়। পরে কুদ্দুস পাটওয়ারী থানায় লিখিত অভিযোগ করেন।

খামারের মালিক কুদ্দুস পাটওয়ারী জানান, ১৬ বছর কুয়েত থাকার পর নিজের জমানো সব টাকা দিয়ে খামারটি গড়ে তোলেন তিনি। খামারের গরু থেকে পাওয়া দুধ বিক্রি করে সংসার ভালোই চলছিল। চুরি হওয়ার একদিন আগেও ৬ লাখ টাকা দিয়ে বড় আকারেট দুটি গরু কিনেছিলেন। তার খামারে প্রায় ২৫ লাখ টাকার গরু ছিলো। সব গরু চুরি হয়ে যাওয়াতে তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন।

স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে কথা হলে তারা জানান, সেদিন গভীর রাত পর্যন্ত আমরা ক্লাবে বিরিয়ানি পার্টির আয়োজন করেছিলাম। বিরিয়ানি খেয়ে আমরা সবাই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উঠে শুনি কুদ্দুস চাচার খামারের গরু গুলো চুরি হয়ে গেছে।

এদিকে থানায় অভিযোগের পর ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, গরু চু‌রির ঘটনায় জড়িতদের আটক এবং গরু উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

জুন 20, 2026

Latest News

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa