
সংস্থাটি একই সঙ্গে পাকিস্তান এবং বেলজিয়াম থেকে পরিচালিত হয়ে থাকে। তারা প্রতি বছর বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সেরা দশ মুসলিম ব্যক্তিত্বকে আন্তর্জাতিক শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করে। এর পর তাদের মধ্য থেকে সেরা নির্বাচন করা হয়।
সেই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক শান্তি পুরষ্কার-২০২০ এর জন্য মনোনীত হয়েছেন এমিনে এরদোয়ান। এ তালিকায় আরো স্থান পেয়েছেন- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মদ, বাহরাইনের মহিলা পরিষদের প্রধান শাইখা নূরা আল খলিফা, মুসলিম ওয়ার্ল্ড লীগের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ বিন আবদুল কারিম আল-ইসা, সৌদি আরবের মার্কিন কংগ্রেস মহিলা ইলহান ওমর, যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের সদস্য লর্ড নাজির আহমেদ এবং উচ্চশিক্ষার আন্ডার সেক্রেটারি এবং দোহা আন্তর্জাতিক কেন্দ্রের চেয়ারম্যান ইব্রাহিম বিন সালাহ আল নওমি।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও স্ত্রী এমিনে এরদোয়ান
এ বিষয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদলুকে আইএনএসপ্যাডের প্রেসিডেন্ট মুহাম্মদ তাহির তাবাসসুম বলেন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ, সংস্কৃতি, শিল্পকলা ও সামাজিক সচেতনতার ওপর দৃষ্টি নিবদ্ধ করায় এমিনে এরদোয়ানকে এ পুরষ্কারের জন্য বেছে নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



