Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রযুক্তি কেন্দ্রিক গবেষণায় মনোযোগ দিতে হবে: উপাচার্য
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

প্রযুক্তি কেন্দ্রিক গবেষণায় মনোযোগ দিতে হবে: উপাচার্য

By rskaligonjnewsNovember 10, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের (বিডিইউ) উপাচার্য মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, বর্তমান বিশ্ব হচ্ছে প্রযুক্তির বিশ্ব। প্রযুক্তি বিশ্বে আমাদের এগিয়ে যেতে হলে প্রযুক্তি কেন্দ্রিক গবেষণায় মনোযোগ দিতে হবে।

প্রযুক্তি কেন্দ্রিক গবেষণায় মনোযোগ দিতে হবে, উপাচার্য

Advertisement

গতকাল শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আয়োজনে ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মোহাম্মদ আবু ইউসুফ এ কথা বলেন।

মোহাম্মদ আবু ইউসুফ বলেন, আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি আমরা ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে সম্পর্ক গড়ে তুলতে না পারি তাহলে প্রযুক্তিগত উন্নয়ন করা সম্ভব হবে না।

তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে এ ধরনের কনফারেন্স তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে উপাচার্য বলেন, এই কনফারেন্সে একাডেমি এবং ইন্ডাস্ট্রির একটি সংযোগ রয়েছে, এখানে উভয় শ্রেণির প্রতিনিধিত্ব রয়েছে। মেশিন ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটিসহ নতুন নতুন প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে এই কনফারেন্সে আলোচনা হয়েছে যা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রেরণা জোগাবে।

কনফারেন্সে কি-নোট স্পিকার ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ও গবেষক প্রফেসর নিকোলা কাসাবভ, প্রফেসর মোহাম্মদ স্লিম আলুইনি, প্রফেসর মো. আব্দুর রাজ্জাক, প্রফেসর সোজো ইনু, প্রফেসর মোহাম্মদ আলী মনি।

নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও পাঁচটি বিভাগ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস), কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) ও পরিসংখ্যান যৌথভাবে ৮-৯ নভেম্বর দুদিনব্যাপী কনফারেন্সের আয়োজন করেছে। কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের ২১৬ জন গবেষক ৪৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। ইভেন্টগুলোর মধ্যে ছিল টেকনিক্যাল সেশন, কি-নোট সেশন, গ্র্যাজুয়েট ফোরাম। কনফারেন্সে টেকনিক্যাল ট্র্যাকস হিসেবে ছিল এআই অ্যান্ড সফট কম্পিউটিং, স্মার্ট সেন্সিং অ্যান্ড সিকিউরিটি, ইমেজিং অ্যান্ড কম্পিউটার ভিশন।

প্রবাসে বন্ধুকে বিদায় দিয়ে, না ফেরার দেশে তিন বন্ধু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa