Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঘিওরে প্রশাসনের সহায়তায় চলে অবৈধ ড্রেজার
ঢাকা বিভাগীয় সংবাদ

ঘিওরে প্রশাসনের সহায়তায় চলে অবৈধ ড্রেজার

By Saiful IslamAugust 23, 20223 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিগঞ্জের ঘিওরে প্রশাসনের সহায়তায় অবৈধ খননযন্ত্র বসিয়ে অবাধে বালু উত্তোলন করছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এতে ভাঙ্গনের মুখে পড়েছে বসতবাড়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষি জমি। ড্রেজার ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করেই মাসের পর মাস ধরে অবৈধ খননযন্ত্র দিয়ে বালু তোলেন তারা। প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদেরও ম্যানেজ করার নির্দেশ দেওয়া হয়। গণমাধ্যমকর্মীদের যদি ম্যানেজ করা না যায় তাহলে কয়েক দিনের জন্য ড্রেজার বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে লোক দেখানো অভিযান চালানো হয়। দু’চারদিন পর আবারও শুরু হয় বালু উত্তোলন। ফলে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ হয় না কখনো।
ঘিওরে প্রশাসনের সহায়তায় চলে অবৈধ ড্রেজার

Advertisement

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ঘিওরের ধলেশ্বরী নদীর বেগুন নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাসের পর মাস ধরে অবৈধ খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করছেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি সানোয়ার হোসেন। এর পাশেই আরেকটি খননযন্ত্র দিয়ে বালু তুলছেন জাফর, আফজাল চক্র। পয়লা ইউনিয়নের সিধুনগর এলাকার ঠাকুরবাড়ী পুকুরে দুটি খননযন্ত্র বসিয়েছেন আবু বকর ও সেলিম। বাতরন্দ্র গ্রামে আরেকটি ড্রেজার বসিয়েছেন আবু বকর। তিনি পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

বেগুন নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ধলেশ্বরী নদীর ভাঙ্গন থেকে বিদ্যালয় ও বসতবাড়ী রক্ষায় জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। আর সেখানে অবৈধ খননযন্ত্র বসিয়ে বালু তুলছেন ড্রেজার ব্যবসায়ীরা।

সংবাদ সংগ্রহের সময় কথা হয় ড্রেজার ব্যবসায়ী ও পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু বকরের সঙ্গে। শুরুতেই তিনি জানান, ইউএনও, এসিল্যান্ড ও ওসিকে ম্যানেজ করেই ড্রেজার ব্যবসা করি। ঠাকুরবাড়ী পুকুরে যে ড্রেজার বসিয়েছি সেটা উদ্বোধন করেছেন ইউএনও, এসিল্যান্ড ও মৎস্য কর্মকর্তা।
আবু বকরের দাবি, আপনারা রোদে পুড়ে ড্রেজার খুঁজতে যাবেন কেন? আসবেন, কল করবেন, চা-পানি খাবেন, পাঁচশ-এক হাজার টাকা নেবেন, সম্পর্ক ভালো থাকবে। তা না করে যদি নিউজ করেন, তাহলে ইউএনও বলবে, হয় সাংবাদিক ম্যানেজ করো না হলে ড্রেজার দুদিন বন্ধ রাখো। ড্রেজার দু’চারদিন বন্ধ রাখার পর আবারও চালু করবো। মাঝে আপনারা ঠকবেন।
ঘিওরে প্রশাসনের সহায়তায় চলে অবৈধ ড্রেজার
বাসুদেববাড়ী হয়ে বেগুন নারচী এলাকায় ধলেশ্বরী নদীতে বসানো ড্রেজারের ছবি তুলতে গেলে আগেই খবর পান ড্রেজার ব্যবসায়ী ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি সানোয়ার হোসেন। এই প্রতিবেদককে ফোন করে তিনি বলেন, ভাই আমি দৌলতপুর আসছি। বাসুদেববাড়ী জাফর-আফজাল আছে। আমি বলে দিচ্ছি, আপনি ওদের কাছ থেকে টাকা নিয়ে যান। ঘন্টা খানেক পর আমি এসে আপনাকে টাকা দিচ্ছি।

ড্রেজার ব্যবসায়ীদের সহায়তার বিষয়ে কথা হয় ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান ও মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। এসিল্যান্ড ছুটিতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ড্রেজার ব্যবসায়ী আবু বকরকে আমি চিনি না। ওনার পুকুরে ড্রেজার বসানো হয়েছে কিনা, তাও আমি জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাই। যাদের কথা বললেন এদের বিরুদ্ধেও খুব দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

থানায় বিচার প্রার্থীকে মারধর : এএসআইয়ের পর ওসিও প্রত্যাহার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa