নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় প্রাইভেটকারের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক পথচারী। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রাইভেটকারের চাপায় গেল ভ্যানচালকের প্রাণ

Advertisement

নিহত ভ্যানচালক আমিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নেয়ামতপুরে। তিনি গাজীপুর সিটির ১৮ নম্বর ওয়ার্ডের গ্রেট ওয়াল সিটির বি-বাড়িয়া দয়াল বেকারিতে কাজ করতেন।

স্থানীয়রা জানান, দক্ষিণ সালনা এলাকায় ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে উল্টো দিক থেকে বেকারি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ভ্যানচালক নিহত হন। এ ঘটনায় এক পথচারী হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতেল পাঠানো হয়েছে।

সদর থানার ওসি রাফিউল করিম জানান, এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমি মারা গেলে মরদেহ যেন না কাটে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google