
প্রাইভেটকারে গাদাগাদি করে যাওয়ার সময় ওই দুই চোরকে পুলিশে দিয়েছে বুরজান চা বাগানের বাসিন্দারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করেন বুরজান চা বাগানের সুবাস নায়েক।
আটকরা হলেন- জকিগঞ্জ উপজেলার আইতলা সোনাসার গ্রামের তমছির আলীর ছেলে নগরীর উপকণ্ঠ আলুরতল এলাকার বাসিন্দা জামাল উদ্দিন ও বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ঈদগাহ বাজার এলাকার সামছুদ্দিনের ছেলে রাজন আহমদ।
শনিবার বিকেলে এসএমপির মুখপাত্র এডিসি বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, শুক্রবার দুপুরে প্রাইভেটকারে চোরাই গরু নিয়ে যাওয়ার সময় জামাল ও রাজনকে আটক করে চা বাগানের লোকজন। এরপর বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলার পর আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



