
জানা যায়-শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মৃত ছাত্তার মিয়ার পুত্র হারিছ মিয়া (৪৫) গত ১৬ মার্চ তার বাড়ির গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির বিষয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আলমগীর ও এএসআই সরোয়ার হোসেনসহ শ্রীমঙ্গল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৭ মার্চ) উপজেলার ভুনবীর চৌমুহনা এলাকা থেকে গরু চুরিতে ব্যবহৃত প্রাইভেট কার (চট্ট-মেট্রো-ক-০২-২৫২৭)সহ উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের শেখ হায়দার আলীর পুত্র আনোয়ার হোসেন (৩০), লামুয়া গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র সাদ্দাম মিয়া (২০) ও মাইজদিহি পাহাড়ের আজিদ মিয়ার পুত্র দিলোয়ার মিয়া (২২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা পুলিশী জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের গরু চোর সর্দার দরুদ মিয়ার ভাই রউফ মিয়ার বাড়ির গোয়াল ঘরে বাদির চুরিকৃত গরুগুলো রয়েছে। রাতে রউফ মিয়ার বাড়ি এবং আরো একাধিক বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ৮টি গরু উদ্ধার করে। অভিযানকালে দরুদ মিয়ার বাড়ি থেকে কুলাউড়া উপজেলার শিবির রোড জয়পাশা এলাকার মোশারফ হোসেনের পুত্র আশরাফ হোসেন রনি (২৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফ হোসেন আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



