Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকছে না
জাতীয় শিক্ষা স্লাইডার

তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকছে না

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 5, 2019Updated:September 5, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: প্রাথমিক বিদ্যালয়ে ২০২১ সাল হতে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকছে না। নতুন এ পদ্ধতি আগামী বছর ১০০ বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। খবর ইউএনবি’র।

তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকছে না
ফাইল ছবি

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘২০২১ সাল থেকে আমরা নতুন কারিকুলামে কার্যক্রম শুরু করব। তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা রাখব না। বছর জুড়ে ক্লাস ও পরীক্ষা চলবে। এতে শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়ন হবে।’

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের যাতে বইয়ের বোঝা না থাকে সেটি স্থানীয়ভাবে প্রশাসন দেখবে। আমরা সেটি বাস্তবায়ন করব।’

Advertisement

দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ। ২০১৮ সালে যা ছিল ৭২ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ এক বছরে সাক্ষরতার হার বেড়েছে মাত্র ১ শতাংশ। এ হারে সন্তুষ্ট নন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে। এবারের প্রতিপাদ্য ‘বহুভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’। ‘তবে এবার যে ১ শতাংশ বৃদ্ধি হয়েছে আমরা তাতে সন্তুষ্ট নই। এ বছর আমরা আরও এগিয়ে যাব বলে আশা করছি।’

প্রতিমন্ত্রী জানান, দেশের ৬৪ জেলার নির্বাচিত ২৫০টি উপজেলায় ১৫ থেকে ৪৫ বছর বয়সী ৪৫ লাখ নিরক্ষরকে সাক্ষরতা দেয়া হচ্ছে। ইতিমধ্যে এ প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ১৩৪ উপজেলায় শিখন কেন্দ্রের মাধ্যমে ২৩ লাখ ৫৯ হাজার ৪৪১ জন নিরক্ষরকে সাক্ষরতা দেয়া হয়েছে।

দারিদ্র্য, অনগ্রসরতা, শিশুশ্রম ও ভৌগলিক প্রতিবন্ধকতার কারণে এখনো অনেক শিশু বিদ্যালয় বহির্ভূত রয়েছে জানিয়ে তিনি বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় এসব শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য পিইডিপি-৪ এর সাব-কম্পোনেন্টের আওতায় ৮ থেকে ১৪ বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত ১০ লাখ শিশুকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

অভিভাবকরা শিশুদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে চায় না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভালো শিক্ষার্থীদের প্রাথমিক থেকে কিন্ডারগার্টেন ও ইংলিশ মিডিয়ামে নিয়ে যাওয়া হচ্ছে। ‘আমরা প্রাথমিকে ভালো শিক্ষার ব্যবস্থা করতে কাজ করছি। একদিন প্রাথমিক শিক্ষা সবচেয়ে ভালো মানের হবে।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa