
দুর্গাপূজায় অন্যান্য বছর আটদিন বন্ধ থাকলেও এবার প্রাথমিকে তিন দিন কেন?- এমন প্রশ্নে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এএফএম মনজুর কাদির ছুটি পর্যালোচনার ইঙ্গিত দেন।
তিনি বলেন, এবার রমজানের ছুটির সঙ্গে শুক্র-শনিবার পড়ে ঈদের ছুটি বেড়ে গেছে। আমরা মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার সংগ্রহ করে বসব। ছুটি যোগ করার সুযোগ থাকলে তা করা হবে। চাঁদ দেখার উপর নির্ভর করে ছুটি হেরফের হয়েছে। এটা নিয়ে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি, সমাধানের মধ্যে আছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



