Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : চসিক মেয়র
জাতীয় বিভাগীয় সংবাদ

প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : চসিক মেয়র

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 14, 2021Updated:September 14, 20212 Mins Read
প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : চসিক মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। (ফাইল ছবি)
Advertisement

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত না করা পর্যন্ত কখনো অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্য পূরণ হবে না। চীনের মত সবচেয়ে বেশি জনসংখ্যার একটি দেশ সকলকে দক্ষ মানবসম্পদে পরিণত করেছে বলেই তারা এখন উন্নত দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমাদেরকে এ পথে এগুতে হলে প্রান্তিক শ্রেণীর বিনিয়োগকৃত শ্রমকে প্রযুক্তির সমন্বয়ে দক্ষতায় সমৃদ্ধ করতে হবে।

আজ মঙ্গলবার সকালে পাহাড়তলী আমবাগানস্থ ইউসেপ কার্যালয়ে এলআইইউপিসি এবং ইউএনডিপি আয়োজিত ৬শ’ জন শিক্ষানবীশের দক্ষতা বৃদ্ধি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রকল্পের টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খান, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ইউসেপের আঞ্চলিক ম্যানেজার জয় প্রকাশ বড়–য়া, মো. আকরাম হোসেন সবুজ, এলআইইউপিসি’র মোহাম্মদ হানিফ, কোহিনুর আক্তার, প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে আসমা আক্তার ও জান্নাতুল ফেরদৌস।

মেয়র বলেন, বাংলাদেশের বহু জনসম্পদ বিদেশে কর্মরত এবং তারা অর্থ উপার্জন করে বড় অংকের রেমিটেন্স যোগান দিচ্ছে। এই রেমিটেন্স বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের বড় অবলম্বন। তবে প্রতিবেশি দেশের তুলনায় বিদেশে নিয়োজিত আমাদের মানব সম্পদের বড় অংশই অদক্ষ। তারা যদি দক্ষ হতেন তাহলে রেমিটেন্স সরবরাহের পাইপলাইন অধিকতর সমৃদ্ধ হতো এবং আরো বেশি ইতিবাচক প্রভাব পড়তো জাতীয় অর্থনীতিতে। তিনি প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, শুধু সার্টিফিকেট নির্ভর শিক্ষা কখনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন এবং কর্মসংস্থান নিশ্চিত করে না। তাই প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৃত্তিমূলক প্রযুক্তি চর্চা এবং স্ব-স্ব ক্ষেত্রে দক্ষতাসূচক পাঠক্রমের সংযোজন অতীব প্রয়োজন। এলআইইউপিসি’র প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১৯ টি ট্রেডে ১ হাজার ৭১০ জন শিক্ষানবীশকে সহায়তা প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন মেয়র।

সভাপতির বক্তব্যে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, ৬০০ শিক্ষানবীশের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হলো। এ প্রশিক্ষণ প্রদানের ফলে অপ্রাতিষ্ঠানিক খাতে বিদ্যমান শ্রমিকদের ঘাটতি পূরণ, নারী-পুরুষের দক্ষতা ও নারীর ক্ষমতায়ন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তিনি করোনা মহামারি সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa