
মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট ফাঁড়ির এসআই আবুল বাশার জানান, পুলিশ বুধবার ওই কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জলিরপাড় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনন্দ মল্লিক জানান, ওই গ্রামের এক হিন্দু পরিবারের পঞ্চদশী কিশোরীর সঙ্গে প্রতিবেশী খ্রিস্টান পরিবারের অষ্টাদশী কিশোরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিলো। কিন্তু পরিবারের লোকজন ভিন্ন ধর্মে প্রেম মেনে নিতে পারেনি।
এই অবস্থায় মেয়েটি গত ৩১শে জানুয়ারি বিষপানে আত্মহত্যা করে। মঙ্গলবার রাতের কোনো এক সময় তার কবরে গিয়ে ছেলেটাও বিষ পান করে।
খোঁজ পেয়ে স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয় বলে আনন্দ মল্লিক জানান।
তিনি বলেন, বুধবার সকালে ছেলেটির লাশ বাড়িতে নিয়ে আসার পর থানায় খবর দেয়া হয়। তখন পুলিশ এসে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



