আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়া হল এমন একটি জায়গা, যেখানে বিভিন্ন আজব ঘটনা ভাইরাল হয় সবার আগে। দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ঘটে চলেছে বিভিন্ন ধরনের ঘটনা। এর মধ্যে সবথেকে বেশি আজব ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সবার আগে। সম্প্রতি এমনই একটি চমকে দেওয়া ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রেমিকা পরীক্ষায় ফেল করায়, সেই স্কুলে আগুন লাগিয়ে দেন প্রেমিক। প্রেমিকাকে ভালোবেসে ভয়ংকর কাণ্ড ঘটিয়ে ফেলেন ওই প্রেমিক। নেটিজেনরাও রীতিমতো হতবাক ওই প্রেমিকের কীর্তি দেখে।
স্কুলে আগুন

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ঘটনাটি ঘটেছে মিশরে। জানা গিয়েছে যে, সেখানকার একটি স্কুলে আচমকা লেগে যায় আগুন। স্কুলের অফিসের সমত কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাগজ ছিল। তদন্তের পরে জানা যায় যে, একজন যুবক সেই কাণ্ড ঘটিয়েছেন। আসলে ওই যুবকের প্রেমিকা সেই স্কুলে পড়তেন। স্কুলের পরীক্ষায় ফেল হয়ে যায় প্রেমিকা। এরপর রেগে গিয়ে সেই স্কুলে আগুন ধরিয়ে দেন প্রেমিক। জানা গিয়েছে যে, তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু, প্রেমিকা ফেল করায় আবার যদি তাদের বিয়ে পিছিয়ে যায় তা ভেবেই রেগে যান ওই যুবক। এরপরই তিনি ঘটান সেই ভয়ংকর কাণ্ড।

জানা গিয়েছে যে, ওই যুবক যখন জানতে পারে তাঁর প্রেমিকা ফেল করেছেন, তিনি রেগে ওঠেন। এরপর তিনি কয়েকজন বন্ধুকে নিয়ে উপস্থিত হন সেই স্কুলে। সেখানে গিয়ে তিনি আগুন লাগিয়ে দেন। এর ফলে স্কুলের অফিসঘর পুড়ে ছাই হয়ে যায়। কেউ আহত বা নিহত না হলেও বহু প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এরপরই পুলিশের হাতে ধরা পড়ে সেই প্রেমিক। গোটা ঘটনা জানতে পেরে পুলিশও হতবাক হয়ে যায়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ঘটনা। যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।

ইউরোপের ভিসা কঠিন হয়ে গেছে তুর্কিদের জন্য

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.