
উদ্ধার কিশোরী ভারতের উত্তর চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ থানার অমরাবতী গ্রামের সাগর জানার মেয়ে। তৃষ্ণা বাংলাদেশে আসার ঘটনায় তার বাবা ভারতে একটি অপহরণ মামলা করেন।
পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, পারকুল গ্রামের আকবর আলী নামে এক যুবক ভারতের গুজরাটে গার্মেন্টেসে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় মোবাইলে তৃষ্ণার সাথে পরিচয় হয়। এরপর গত ২৭ এপ্রিল তৃষ্ণা নিয়ে তিনি বাংলাদেশে চলে আসেন। আকবার আলী মেয়েটিকে দেশে এনে বিয়ে করেন এবং আবারো ভারতে কাজের জন্য চলে যান। এ ঘটনায় তৃষ্ণার বাবা ফ্রেজারগঞ্জ থানায় মামলা করেন। ভারতীয় পুলিশ তদন্তে তৃষ্ণাকে বাংলাদেশে নিয়ে আসার প্রমাণ পায় এবং আকবার আলীকে আটক করে। এরপর মেয়েটিকে উদ্ধারে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি সংগঠনের মাধ্যমে কাজ শুরু করে পিবিআই। সর্বশেষ গত বুধবার রাতে তৃষ্ণাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীকে আদালতের মাধ্যমে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



