Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রেমের টানে মাদারীপুরে ইন্দোনেশীয় তরুণী
বিভাগীয় সংবাদ

প্রেমের টানে মাদারীপুরে ইন্দোনেশীয় তরুণী

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 24, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। এরপর দেখা ও প্রেম। আর সেই প্রেমের  টানে ইন্দোনেশীয় তরুণী ইফহা এলেন মাদারীপুরের শিবচরে। কাজের সুবাদে এই তরুণীর সঙ্গে সিঙ্গাপুরে পরিচয় হয় বাংলাদেশি তরুণ শামীম মাদবরের।

প্রেমের টানে মাদারীপুরে ইন্দোনেশীয় তরুণী

Advertisement

জানা গেছে, দুই বছর আগে (২২ ফেব্রুয়ারি, ২০২২) ইন্দোনেশীয় তরুণীর সঙ্গে সিঙ্গাপুরে থাকা অবস্থাতেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শামীমের। অবশেষে প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে।

গতকাল প্রেমের দুই বছর (২২ ফেব্রুয়ারি) পূর্তিতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের শামীম মাদবরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ইন্দোনেশীয় তরুণী ইফহা। আজ হলো বিয়ের অনুষ্ঠান। ২৯ বছর বয়সী শামীম ওই এলাকায় লাল মিয়া মাদবরের ছেলে।

পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, পাঁচ বছর আগে পরিবারের লোকজন নিয়ে একটু ভালো থাকার আশায় সিঙ্গাপুর যান শামীম। সেখান থেকে জানুয়ারিতে ছুটিতে বাড়ি আসেন। বাড়িতে এসে বিদেশি তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা পরিবারকে খুলে বলেন। ভিনদেশি তরুণীকে বিয়ে করার ইচ্ছা পরিবারের কাছে বলেন। প্রথমে পরিবার মেনে নিতে না চাইলেও তরুণীর সঙ্গে কথা বলে বিয়েতে মত দেন তারা। অবশেষে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইফহা। বৃহস্পতিবার পারিবারিকবাবে বিয়ে হয় তাদের। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান।

সালমা আক্তার নামে শামীম মাদবরের নিকটাত্মীয় বলেন, ইফহা ইন্দোনেশীয় তরুণী হলেও কাজের জন্য সিঙ্গাপুরে থাকেন। তবে ওর পরিবার ইন্দোনেশিয়ায় থাকেন। শামীম সিঙ্গাপুর থাকেন প্রায় ছয় বছর ধরে। ওখানে থাকা অবস্থাতেই পরিচয়। মোবাইলে ওই মেয়ের সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছি। মেয়ে খুবই ভালো। বাড়িতে ছেলের পরিবার প্রথম বিয়েতে মত না দিলেও পরে সবাই রাজি হন। মেয়ের পরিবারের সঙ্গেও আমরা কথা বলেছি। তারাও রাজি। পরে গত ১৭ তারিখে ইফহা বাংলাদেশে আসে।

এদিকে বিয়ের অনুষ্ঠান দেখতে বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। দুপুরে প্রায় আট শতাধিক মানুষের খাবার আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। বিদেশি তরুণীকে দেখতে ভিড় করছেন অনেকেই।

প্রতিবেশীরা বলেন, বিদেশি মেয়ের সঙ্গে বিয়ের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। মেয়েকে দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করছেন।

শামীম মাদবরের বাবা লাল মিয়া মাদবর বলেন, বিদেশি মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। মেয়েও ছেলেকে পছন্দ করে। আমরা ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও বিয়েতে রাজি হয়েছেন। শামীম আসার কিছুদিন পর মেয়েও বাড়িতে আসে। শুক্রবার শামীম ও আমার ছোট ছেলে সুমনের একসঙ্গে বিয়ে দিয়েছি। একসঙ্গে অনুষ্ঠান করেছি। সবাই আনন্দিত। এখন ওরা ভালো থাকুক এই দোয়া করি।

শামীম বলেন, ইফহা ইন্দোনেশীয়ান মেয়ে। সে মুসলিম পরিবারের সন্তান। তবে সিঙ্গাপুর থাকে। সেখানে থাকা অবস্থাতে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরে দেখা-সাক্ষাৎ। ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্কে প্রেমে গড়ায়। আমাদের কারও পরিবারই রাজি ছিল না। আমরা পরস্পরের পরিবারকে বুঝিয়েছি। পরে তারা বিয়েতে রাজি হয়। গত ১৭ ফেব্রুয়ারি বিয়ের জন্যই ইফহা বাংলাদেশে আসে।

ইফহা বলেন, আমি খুবই খুশি শামীমকে পেয়ে। প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর সঙ্গে পরিচয়। পরে আমাদের দেখা হয়। ও খুবই ভালো মনের মানুষ, চরিত্রও ভালো।

কে বেশি ভালোবাসে? এমন প্রশ্নে ইফফা বলে, আমি ওকে বেশি পছন্দ করি।
আগামী মাসে আমরা সিঙ্গাপুর যাবো। সেখান থেকে ইন্দোনেশিয়া বেড়াতে যাবো বাবা-মায়ের কাছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026
কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

June 25, 2026

Latest News

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa