
একইদিন রাতে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মসজিদের ইমামের মাধ্যমে তাকে আবার কালেমা পাঠ করান। এ সময় স্থানীয়দের সাথে তাকে মুসলিম হিসাবে পরিচয় করিয়ে দেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হাজেরা আক্তার ও তপনের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই মধ্যে উভয়ে বিয়ের সিদ্ধান্ত নেন। তাই সে হিন্দু ধর্ম ত্যাগে করে মুসলিম ধর্ম গ্রহণ করেন।
তপন বিশ্বাস (বর্তমানে মো. শাহ আলম মীনা) জানান, ভালোবাসার জন্য সে সবকিছু ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মের আচার আচরণ আর রীতি নিতি দেখে মুসলিম হয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা বলেন, বিষয়টি মেয়ের বাবা ও তপন (নতুন নাম শাহ আলম মীনা) আমাকে অবগত করে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মতিক্রমে কাজী ডেকে ইসলাম ধর্মের নিয়ম অনুসারে দ্বিতীয়বারের মত তপনকে (শাহ আলম) মেয়ের বাবাকে হাজির রেখে ও তার সম্মতিক্রমে বিবাহর কাজ সম্পন্ন করি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



