Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রেমের সম্পর্ক থাকাকালীন সময়ে ধারণ করা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে এক নারীর কাছ থেকে ১০ লাখ টাকা অর্থ দাবি করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী নারী প্রশাসনের বিভিন্ন দফতরে ডাকযোগে অভিযোগপত্র পাঠিয়েছেন। অভিযোগপত্র বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় পৌঁছালে শুক্রবার গণমাধ্যম কর্মীরা বিষয়টি জানতে পারেন। পুলিশ বলছে, এ বিষয়ে তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।

সিআইডির প্রধান কার্যালয়সহ প্রশাসনের বিভিন্ন দফতরে প্রেরিত চিঠির সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আলী আজগরের সঙ্গে একই এলাকার এক নারীর প্রেমের সম্পর্ক ছিল।

সে সময় তারা বিভিন্ন ধরণের ছবি ও ভিডিও ধারণ করে। একই সময় ওই নারী আলী আজগরের কাছ থেকে লাভের উপর (সুদে) ১১ লাখ টাকা ধার নিয়ে সুদসহ ২৫ লাখ টাকা পরিশোধ করে। যা সিদ্ধিরগঞ্জ থানায় আগে আপস মীমাংসা হয়েছিলো। গত এক বছর ধরে ওই নারীর সঙ্গে আলী আজগরের কোনো সম্পর্ক নেই। কিন্তু আলী আজগর ওই এলাকার চাঁন মিয়ার ছেলে আলেক মিয়া, রুমা আক্তারসহ বিভিন্ন লোকজনকে দেখিয়ে ওই নারীর বিরুদ্ধে নোংরা কথা রটাচ্ছে। পরবর্তীতে ওই নারী আলী আজগরের কাছ থেকে তার ছবি ও ভিডিও ফেরত চাইলে আলী আজগর দেই দিচ্ছি বলে ঘুরাতে শুরু করে।

একই সঙ্গে ওই নারীর কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও এবং ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় আলী আজগর। উপায় না পেয়ে ওই নারী প্রশাসনের শরণাপন্ন হয়। অভিযোগের অনুলিপি নারায়ণগঞ্জ পুলিশ সুপার এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবারেও পাঠানো হয়েছে।

গত ২৩ অক্টোবর পোস্ট অফিসে পোস্ট করা অভিযোগ বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় আসে বলে সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান বলেন, ওই নারীর অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.