
নিহত জাকিয়া একই এলাকার সুমন আহমেদের মেয়ে। সে লোকমানপুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত জানান, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে জাকিয়া তার ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে পাশের একটি ফাঁকা ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাকিয়ার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রেমে ব্যর্থ হয়ে বা প্রেম সংক্রান্ত কারণে জাকিয়া আত্মহ’ত্যা করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



