বিয়ে
প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক: বরগুনার তালতলী উপজেলায় বিয়ে হওয়ার পরে ৯ মাসের অন্তঃসত্ত্বা খাদিজা নামে এক নারীকে বিয়ে করার কথা অস্বীকার করে স্বামী বাচ্চু মিয়া (২৮)। পরে স্ত্রীর দেওয়া ধর্ষণ মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার বাচ্চু মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ড ক্রোক এলাকার মন্টু মিয়ার ছেলে বাচ্চু মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের ছাতনপাড়া গ্রামের শানু হাওলাদারের মেয়ে খাদিজার সঙ্গে এক বছর আগে তার খালাতো ভাই বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ড ক্রোক এলাকার মন্টু মিয়ার ছেলে বাচ্চু মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা গোপনে স্থানীয় ঈমামের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গোপন রেখে খালাতো ভাই স্বামী বাচ্চু প্রায়ই খাদিজার কাছে এসে থাকতেন। এতে খাদিজা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শানু হাওলাদার পারিবারিকভাবে তার মেয়ের বিয়ে মেনে নিলেও স্বামী বাচ্চু মিয়ার বাবা-মা মেনে তো নেয়নি উল্টো বিয়ে অস্বীকার করেন স্বামী বাচ্চু।

এদিকে স্ত্রী খাদিজা ৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় কোনো উপায় না পেয়ে গত মাসে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৯/১ ধারায় স্বামী বাচ্চুর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে ওসি তালতলী থানাকে আসামি গ্রেপ্তারের নির্দেশ দেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, ভুক্তভোগী নারী আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আদালতের আদেশে মামলাটি এজাহারভুক্ত করে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.