Advertisement

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে অতি দ্ররিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ২৩ বস্তা চাল জব্দ করেছে কোতয়ালী থানা পুলিশ।

ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক মাসুদ আল ফারুক বলেন, বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর বাজারের নিকট একটি ভ্যান বোঝাই করে নিয়ে যাওয়ার সময় আট বস্তা চাল আটক করে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ সেগুলো জব্দ করে।

এ ঘটনার পর স্থানীয়দের দেওয়া তথ্য মতে উত্তর শোভারামপুর এলাকার আক্কাস শেখের বাড়ি থেকে আরো নয় বস্তা চাল এবং অম্বিকাপুর পুরান বোর্ড অফিস থেকে আরো ছয় বস্তা চাল উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, আক্কাস শেখ দরিদ্রদের কাছ থেকে কম দামে চাল কিনে পরবর্তী সময়ে সেই চাল বেশি দামে বিক্রি করে আসছিল। আমরা তাকে আটক করার জন্য খুঁজছি।

এ ঘটনায় থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.