ফলাফল প্রক্রিয়ার সততা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারা এ কথা জানায়।
ওই ফেসবুক পোস্টে বলা হয়, দিনভর অত্যন্ত ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় ভোট প্রদান করার জন্য আমরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে নির্বাচনের ফলাফলকে ঘিরে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। বিভিন্ন আসনে ১১-দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়া, অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি ও মনগড়া তথ্য প্রকাশ, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা এবং প্রশাসনের একটি অংশের কোনো একটি বড় দলের প্রতি ঝুঁকে পড়ার ইঙ্গিত—এসবই ফলাফল প্রক্রিয়ার সততা নিয়ে নিঃসন্দেহে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডা. খালিদুজ্জামান, ‘আশা করি তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন’
এতে বলা হয়, অতএব, আমরা সবাইকে ধৈর্য ধারণ করার এবং ১১-দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি। মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


