
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, চিতাবাঘ দু’জন লোককে ধাওয়া করছে। তাদের মধ্যে একজন চিতাবাঘের কবল থেকে বাঁচতে দূরে একটি ট্রাকের উপরে ঝাঁপিয়ে ঢুকে পড়েন। অন্য ব্যক্তি তাঁকে অনুসরণ করে ট্রাকে ওঠার চেষ্টা করার সময়, চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে দ্বিতীয় ব্যক্তির পা কামড়ে ধরে। ভাগ্যক্রমে, ওই ব্যক্তিটি চিতার গ্রাস থেকে বেঁচে রাস্তার ধারে পার্ক করা লরিতে উঠতে সক্ষম হন।
তারপর কুকুরের একটি দল চিতাটিকে কোণঠাসা করে ফেলে। কুকুরগুলো যত ঘেউ ঘেউ করতে থাকে ততই চিতাবাঘটিকে পাঁচিলের উপরে লাফিয়ে ওঠার চেষ্টা করতে দেখা যায়। পালানোর আগে কুকুরগুলোর প্রতি পাল্টা গর্জন ছাড়ে চিতাটি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে, হাজার হাজারে মানুষ এটি দেখেছেন এবং মন্তব্যও করেছেন।
তেলেঙ্গানার বন ও বন্যপ্রাণী সুরক্ষা সমিতি সূত্রে জানা যায়, হায়দরাবাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পুকুরে স্নিফার কুকুররা চিতাবাঘটিকে শনাক্ত করেছিল। সূত্র: এনডিটিভি
দেখুন ভিডিওটি-

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



