Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৫৩ জনকে।

রোববার সকালে ৯৬ জন আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। গত ৩০ বছরের মধ্যে ফিলিপাইনের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা। এ ঘটনায় এখনো সেনাবাহিনীর পাঁচ সদস্য নিখোঁজ রয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া সি-১৩০ হারকিউলিস মডেলের পরিবহন উড়োজাহাজটির আরোহীদের বেশির ভাগই সেনাসদস্য।

সকালে ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা জানান, ৮৫ জন আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজটি স্থানীয় কাগায়ান দে ওরো থেকে দক্ষিণাঞ্চলের মিন্দানাওয়ে যাচ্ছিল। উড়োজাহাজটি সকালে সুলু প্রদেশের জোলো দ্বীপে বিধ্বস্ত হয়।

পরে ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা ছিল ৯২।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়া ঘটনাস্থলের ছবিতে উড়োজাহাজটিতে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনার কারণ জানাতে পারেননি। এ প্রসঙ্গে ফিলিপাইনের বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মেনার্দ মারিয়ানো বলেন, আমরা এখন উদ্ধার কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.