
ম্যানিলার অ্যাকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (এনএআইএ) ম্যানেজার এড মনরিয়েল বলেন, ফিলিপাইনের লায়নএয়ারের ওই বিমানটি একটি মেডিকেল মিশনে জাপানের রাজধানী টোকিও যাচ্ছিল। কিন্তু মেইন রানওয়ের একেবারে শেষ প্রান্তে যাওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আকাশে ভারি কালো ধোঁয়া উড়ছে। এসময় দমকলকর্মীদের আগুন নেভাতে দেখা যায়।
ফিলিপাইনে রেডক্রসের প্রধান রিচার্ড জে গর্ডন এক টুইট বার্তায় বলেন, ওই বিমানে একজন ফ্লাইট মেডিক, নার্স, ডাক্তার, তিনজন ক্রু, একজন রোগী এবং তার একজন সঙ্গী ছিলেন। উল্লেখ্য, ফিলিপাইনের লায়নএয়ার ‘হেলিকপ্টার ও জেট সার্ভিস’ সরবরাহ করে থাকে। এমনকি এশিয়া প্যাসিফিকজুড়ে এয়ার অ্যাম্বুলেন্স সেবাও দেয় এই বিমান সংস্থাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



