Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফিলিস্তিনিদের সহায়তায় ‘টেক ফর প্যালেস্টাইন’ নামে নতুন জোট ঘোষণা
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের সহায়তায় ‘টেক ফর প্যালেস্টাইন’ নামে নতুন জোট ঘোষণা

By iNews DeskJanuary 4, 20244 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সহায়তার লক্ষ্যে ‘টেক ফর প্যালেস্টাইন’ নামে নতুন জোট ঘোষণা করা হয়েছে, যেখানে যুক্ত আছেন প্রযুক্তি বিশ্বের ৪০ জনের বেশি প্রযুক্তি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রকৌশলী।

ফিলিস্তিনিদের সহায়তায় ‘টেক ফর প্যালেস্টাইন’ নামে নতুন জোট ঘোষণা

Advertisement

ইসরায়েল-হামাস যুদ্ধ যখন চরম উত্তেজনাপূর্ণ মুহুর্তে আছে, ঠিক তখনই নতুন এ জোট গঠনের ঘোষণা এল।

গেল ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ১’শ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক নিহত হন। এর পাল্টা আক্রমণে, গাজা উপত্যকায় কয়েক লাখ ফিলিস্তিনি নাগরিক বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েল-হামাস যুদ্ধ প্রযুক্তি শিল্পেও বিভেদ সৃষ্টি করেছে। বিভিন্ন স্টার্টআপ কোম্পানি থেকে শুরু করে এ খাতের শীর্ষস্থানীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে শক্তিশালী সমর্থন পেয়ে আসছে ইসরায়েল। অন্যদিকে, যুদ্ধবিরতির আহ্বান জানানো ও ফিলিস্তিনের সমর্থনে কথা বলায় অনেক কর্মীরই চাকরি হারিয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

‘টেক ফর প্যালেস্টাইন’ জোটের প্রতিষ্ঠাতা পল বিগার। মার্কিন সফটওয়্যার কোম্পানি ‘সার্কেলসিআই’ প্রতিষ্ঠার পাশাপাশি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এই জোটের মাধ্যমে গাজার যুদ্ধ সম্পর্কে সচেতনতা বাড়ানো, স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো ও যারা ফিলিস্তিনের সমর্থনে প্রকাশ্যে কথা বলতে ভয় পান, তাদের সমর্থন দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন বিগার।

ফিলিস্তিনি জনসাধারণের পক্ষে অবস্থান নেওয়ার উদ্দেশ্যে প্রযুক্তি খাতে প্রথম জোট গঠনের ঘটনা এটি। টেকক্রাঞ্চ বলছে, এই উদ্যোগ প্রযুক্তি শিল্পের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে। এর কারণ হিসেবে সাইটটি বলছে, মানুষ আরও বেশি যুদ্ধবিরতির পক্ষে কথা বলতে চায়।

এ জোট গঠনের সূত্রপাত ঘটে বিগারের লেখা এক ব্লগ পোস্ট ভাইরাল হওয়ার পর, যেখানে প্রযুক্তি খাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন না থাকার বিষয়টি নিয়ে সমালোচনা করেন তিনি।

বিগারের দাবি, ব্লগ পোস্টটি লেখার পর হাজার হাজার মানুষ তার কাছে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থনের কথা জানিয়েছেন, যাদের অনেকেই তাদের চাকরি হারানোর ঝুঁকির কারণে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে ভয় পান।

“তাদের মধ্যে অনেকেই এখন কেবল ফিলিস্তিনের পক্ষে কথাই বলছেন না, বরং তাদের কণ্ঠস্বর যেন সকলের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন নতুন প্রকল্প নিয়ে কাজও শুরু করেছেন। এ ছাড়া, তাদের অনেকেই ফিলিস্তিনি নাগরিকদের সাহায্য করার আগ্রহ দেখিয়েছেন।” — বলেন বিগার।

“আমি এমন মানুষদের একসঙ্গে জড়ো করতে শুরু করেছি। আর এতে ‘টেক ফর প্যালেস্টাইন’ জোটটিও খুব দ্রুত বড় হচ্ছে।”

এ জোটের কাজ এখনও প্রাথমিক পর্যায়ে আছে, যেখানে ছোট ছোট দলকে দিয়ে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। আর এটি সেইসব ফিলিস্তিনপন্থী প্রযুক্তিকর্মীদের জন্য কাজ করার ও পরামর্শ নেওয়ার জায়গা হিসেবে কাজ করতে পারে, যারা এরইমধ্যে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন।

প্ল্যাটফর্মটি গঠনে সহায়তার জন্য এরইমধ্যে ‘টেক ফর প্যালেস্টাইন’ জোটে নিশ্চিত করা হয়েছে ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘ট্রুবিল’-এর প্রতিষ্ঠাতা ইদ্রিস মোখতারজাদার মতো বড় নাম।

এখন পর্যন্ত যুদ্ধবিরতির আহ্বান জানাতে ইচ্ছুক প্রকৌশলীদের জন্য নতুন ব্যাজ তৈরি করেছে জোটটি, যা ব্যবহার করা যাবে যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার কোম্পানি গিটহাব-এ।

এ ছাড়া, যুদ্ধ বিরতির সমর্থন জানানোর লক্ষ্যে বিভিন্ন ‘এইচটিএমএল স্নিপেট’ও বানিয়েছে নতুন এ জোট।

‘টেক ফর প্যালেস্টাইন’ জোটটির শেষ পর্যন্ত ফিলিস্তিনি সংস্থাগুলোর সঙ্গে আরও কাজ করার, পরামর্শ দিয়ে তাদের পাশে থাকার এবং ক্লাউড ক্রেডিট দিয়ে ফিলিস্তিনি স্টার্টআপগুলোকে সহায়তা করার পরিকল্পনা আছে। — বলেছেন বিগার।

বিগার বলছেন, সামনের দিকে আরও বেশি ফিলিস্তিনপন্থী সংস্থার সঙ্গে কাজ করার ও বিভিন্ন ফিলিস্তিনি স্টার্টআপ কোম্পানিকে পরামর্শ দেওয়ার পরিকল্পনা রয়েছে নতুন এ জোটের।

এর আগে টেকক্রাঞ্চের প্রতিবেদনে উঠে এসেছিল, যুদ্ধের কারণে ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনের উদীয়মান প্রযুক্তি খাত।

এদিকে, মুসলিম প্রযুক্তি উদ্যোক্তাদের জোট ‘মুসলামিক মেকার্স’-এর প্রতিষ্ঠাতা আরফাহ ফারুক বলেন, গত তিন মাস সবাইকে নানাভাবে বদলে দিয়েছে। একই সময়ে এমন সম্প্রীতি ও প্রতিবাদ দেখা গেছে, যা তিনি আগে কখনও দেখেননি।

“আমি দেখেছি, বিশ্ববাসী আর কিছু না করলেও তাদের ল্যাপটপে ফিলিস্তিনের পক্ষে কাজ করার লক্ষ্যে এক হয়েছেন।”

বিগারের ভাইরাল ব্লগ পোস্ট পড়ার পর ‘টেক ফর প্যালেস্টাইন’ এর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ফারুক। আর কীভাবে ফিলিস্তিনের পক্ষে কাজ করা যায়, তার বিভিন্ন উপায় খুঁজতেও দেখা গেছে তাকে।

“অবরুদ্ধ গাজার মাটিতে গিয়ে আমাদের পক্ষে সাহায্য করা সম্ভব নয়। তবে, আমরা বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন, আমরা যেভাবে পারছি সাহায্য করছি।” —- বলেন ফারুক।

ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকাকে নতুন এ জোট গঠনের কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে টেকক্রাঞ্চ।

সাম্প্রতিক সময়ে, ইসরায়েলকে গাজার অসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে, তারা এটাও বলছেন যে, ইসরায়েলিদের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন এখনও অটুট আছে।

পল বিগার আশা করেন, অন্ততপক্ষে নতুন এ জোট গঠন মানুষের কথা বলার ক্ষেত্রে বড় এক পরিবর্তনের সূচনা।

তিনি আরও বলেন, “আমরা অন্যদেরকেও এ বিষয়ে কথা বলতে উৎসাহ দিচ্ছি, যারা এখনও কথা বলতে ভয় পান। আর এটা কেবল শুরু।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa