Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফিলিস্তিনে একটি বাড়ির নাম ‘শেখ হাসিনা’
আন্তর্জাতিক প্রবাসী খবর

ফিলিস্তিনে একটি বাড়ির নাম ‘শেখ হাসিনা’

By Saiful IslamMay 14, 20212 Mins Read

ফিলিস্তিনে একটি বাড়ির নাম ‘শেখ হাসিনা’

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ফিলিস্তিনে একটি বাড়ির নামকরণ করা হয়েছে। বুধবার (১২ মে) ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রমজান এমন তথ্য জানিয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বেগ ও ফিলিস্তিনিদের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বুধবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি লেখেন শেখ হাসিনা। একইদিন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীর চিঠি ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে পৌঁছে দেন। তখন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে নিয়ে এসব কথা বলেন।

এ বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, ওআইসি খুব শিগগিরই সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে পারে। ওআইসি যৌথ সভার মাধ্যমে ফিলিস্তিনের চলমান সমস্যা সমাধানে কার্যকরী সমাধান বের করবে।

রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রমজান বলেন, ফিলিস্তিন সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত সমর্থনে ফিলিস্তিনিরা তাকে ভালবাসেন এবং শ্রদ্ধা করেন।

ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশে মানুষের সমর্থন এবং সহানুভূতি প্রকাশকে সাধুবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেরুজালেমে মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসা প্রাঙ্গণে সম্প্রতি ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিশ্বের যে কোনো স্থানে এ ধরনের জঘন্যতম হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে স্থায়ী পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, আমরা হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই কাপুরোষচিত হামলার তীব্র নিন্দা জানাই। আমরা ফিলিস্তিনসহ বিশ্বের যে কোন দেশে এ ধরনের জঘন্যতম হামলার অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa