Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে ট্রাম্পের প্রস্তাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা
আন্তর্জাতিক স্লাইডার

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে ট্রাম্পের প্রস্তাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা

By Protik Hossainফেব্রুয়ারি 14, 2020Updated:ফেব্রুয়ারি 14, 20202 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার প্রশংসা করেছেন। ফিলিস্তিন, জাতিসংঘসহ বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েল ঘেঁষা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে পরিচিত চুক্তিটির বিরোধিতা করলেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, এতে আলোচনার জন্য ইতিবাচক উপাদান রয়েছে।

বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ইতিবাচক বিষয় রয়েছে। এটি উভয়পক্ষের মধ্যে আলোচনার ভিত্তি হতে পারে।

আল-জুবেইর আরও বলেন, ফিলিস্তিনিরা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এবং স্পষ্ট করেছে এতে তাদের দাবির পূর্ণতা আসেনি। ফিলিস্তিনিদের সমর্থন ও সহযোগিতা করা আমাদের দায়িত্ব।

ফিলিস্তিন ও দেশটির সক্রিয় সবগুলো গোষ্ঠী ইসরায়েলের পক্ষপাত ঘেঁষা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। আরব লিগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)ও এটি প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও ১৯৬৭ সালের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন অনুসারে তারা ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনের পক্ষপাতি।

গত মাসে পরিকল্পনাটি উন্মোচন করার পর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে বিস্তৃত শান্তি পরিকল্পনা প্রণয়নে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সাধুবাদ জানায় তারা। একই সঙ্গে বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংকট নিরসনে সরাসরি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার প্রতি সমর্থন জানানো হয়।

ওই বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছিল, সৌদি সরকার মনে করে ফিলিস্তিন ও ইসরায়েল তাদের যে কোনও দাবি আলোচনার মাধ্যমে মীমাংসা করতে পারবে।

২৮ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা উন্মোচন করেন। এতে উপস্থিতি ছিলেন ওয়াশিংটনে নিযুক্তি সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইনের রাষ্ট্রদূতেরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

জুন 13, 2026
ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

জুন 13, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

জুন 13, 2026
Latest News
Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী পাতলী খাল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

মিথ্যা সংবাদ

বিরোধী দলের বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিরেছেন

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, সৌদিতে মারা গেছেন ৫০ জন

ফেরত পাঠাক

নীতিমালা মেনেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাক ভারত সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চিকিৎসার নির্দেশ

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

চেষ্টা রুখে দিল

লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

সুড়ঙ্গ ২

ফিরছে ‘মাসুদ’, ‘সুড়ঙ্গ ২’র টিজারে আফরান নিশোর চমক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa