Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেব গ্রামে বুধবার রাতে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মাইক্রোবাসে করে এসে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন সেট নিয়ে যায়। ডাকাতি করে যাওয়ার আগে ডাকাতদল নিজেরা ফল খায় ও ঘরের লোকজনকেও ফল খেতে দেয়। এ ঘটনায় আখাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেব গ্রামের বাসিন্দা ও প্রবাসী রিপন খান জানান, ঘটনার সময় তিনি স্ত্রীসহ অন্য জায়গায় ছিলেন। গভীর রাতে ডাকাতদল তাঁর বাড়িতে ঢুকে নিজের ও ভাড়াটিয়া সাইদুর রহমানের (ব্র্যাক ব্যাংক কর্মকর্তা) ঘরে প্রবেশ করে। প্রথমেই ডাকাতদল সাইদুর রহমান, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতদল দুই ঘর থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ, নগদ এক লাখ আট হাজার টাকা, দুটি মোবাইল ফোন সেট নিয়ে যায়।

সাইদুর রহমান জানান, ডাকাতদলটি মাইক্রোবাসে করে আসে। সাতজনের একটি দল ভেতরে ঢোকে। বাইরে আরো কয়েকজন অবস্থান নেয়। ডাকাতি শেষে তাঁর ঘর থেকে ফল নিয়ে মালিকের ঘরে বসে খায় এবং তাঁদেরকেও খেতে দেয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বৃহস্পতিবার বিকেলে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কিভাবে কী ঘটল এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.