
পরিবারের সদস্যরা জানান, কুরবানির গরুর মাংস নিয়ে ফয়সাল মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে আখাউড়ায় তার ফুফুর বাড়ি যান। সেখান থেকে ফেরার পথে কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দর পাড়া রাস্তার মাথায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইট দিতে গিয়ে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে ডোবায় পড়ে যায়। এতে ফয়সাল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে এখনো পুলিশের কাছে কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১২জনের মৃত্যু, থাকতে পারে বাংলাদেশিও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



