Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফুলশয্যার রাতে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ১২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেলেন স্ত্রী!
আন্তর্জাতিক ওপার বাংলা

ফুলশয্যার রাতে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ১২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেলেন স্ত্রী!

By Tarek HasanDecember 18, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে চারহাত এক হয়েছিল। সমস্ত আচার-অনুষ্ঠান শেষে এসেছিল ফুলশয্যা। কিন্তু বিয়ের প্রথম রাতই যে এইরকম বিপদ ডেকে আনবে জীবনে তা কল্পনাও করতে পারেননি যুবক। দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ১২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেলেন স্ত্রী! যাওয়ার সময় বরের মোবাইলও নিয়ে যেতে ভোলেননি তিনি। এই ঘটনা মধ্যপ্রদেশের ছতরপুরের।

ফুলশয্যার রাতে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ১২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেলেন স্ত্রী!

Advertisement

The newlyweds returned in a cow cart in Bolpurঐতিহ্য রক্ষায় গরুর গাড়িতে ফিরলেন নবদম্পতি, নজির বোলপুরের গ্রামে
জানা গিয়েছে, গত ১৩ ডিসেম্বর রাজদীপ রাওয়াত নামে ওই যুবকের সঙ্গে বিয়ে হয় অভিযুক্ত খুশি তিওয়ারির। সুকন পাক নামের এক ব্যক্তিই ঘটকালি করেন তাঁদের। দুই পরিবার দেখাশোনা করেই বিয়ে পাকা করে। সমস্ত নিয়ম মেনে ধুমধাম করে বিয়ে হয় রাজদীপ ও খুশির। কিন্তু এরপরই ঘটল অঘটন। যার সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন তিনি এমন ‘ডাকাতি’ করবেন তা এখনও মেনে নিতে পারছেন না রাজদীপ।

পুলিশকে দেওয়া বয়ানে রাজদীপ জানিয়েছেন, ফুলশয্যার রাতে নিয়ম অনুযায়ী খুশির হাত থেকে দুধের গ্লাস নিয়েছিলেন তিনি। কিন্তু সেই দুধ খাওয়ার পরেই অচৈতন্য হয়ে যান তিনি। পরে ঘুম ভাঙার পর তিনি দেখেন, ঘরের অবস্থা বেহাল। আলমারি খোলা। সেখানে কোনও গয়নাগাটি নেই। এমনকী নিজের মোবাইলও খুঁজে পাননি তিনি। ঘরে ছিলেন না নববধূও। বিপদ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ডাকেন পরিবারের লোকজনদের। এরপর সকলে মিলে খুশির খোঁজ করেন কিন্তু কোনও লাভ হয়নি।

বড়লেখায় বিয়ের আসর থেকে পালালেন বর, কনের মাকে জ রি মা না

রাজদীপের অভিযোগ, দুধের সঙ্গে তাঁকে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছিল। সোনা-রুপো মিলিয়ে অন্তত ১২ লক্ষ টাকার গয়না ছিল তাঁর ঘরে। মোবাইলের সঙ্গে সেই সব খোয়া গিয়েছে। তাঁর পরিবারের দাবি, বড় কোনও প্রতারণা চক্রের শিকার হয়েছেন তারা। ওই তরুণী এর আগেও হয়তো অনেকের সঙ্গে এমন জালিয়াতি করেছেন। তাই চুরি যাওয়া গয়না ফিরে পাওয়ার পাশাপাশি অভিযুক্ত তরুণীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। রাজদীপ ও তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে তল্লাশি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

July 3, 2026
আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

July 3, 2026
খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

July 3, 2026

Latest News

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

খামেনি

খামেনির লাশ এতদিন কোথায় ছিল

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa