Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ফেঁসে গেলেন সেই বিলিয়নিয়ার তরুণী
আন্তর্জাতিক

ফেঁসে গেলেন সেই বিলিয়নিয়ার তরুণী

By Shamim RezaJan 6, 2022, 2:29 PM Asia/DhakaUpdated:Jan 6, 2022, 2:29 PM Asia/Dhaka3 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : নাম তার এলিজাবেথ হোমস। অল্প সময়েই হয়ে গিয়েছিলেন বিলিনিয়ার। সামান্য দু’এক ফোঁটা রক্ত ব্যবহার করে দ্রুততার সঙ্গে তা পরীক্ষার একটি প্রযুক্তি আবিষ্কার করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন থেরানোস কোম্পানি। এর ফলে চারদিক থেকে বিনিয়োগ আসতে থাকে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে তার কোম্পানির অর্থমূল্য দাঁড়ায় ৯০০ কোটি ডলার। সবার চোখ পড়ে সেদিকে। কিন্তু শেষ পর্যন্ত প্রতারণার দায়ে ফেঁসে গেলেন যুক্তরাষ্ট্রের সেই বিলিয়নিয়ার তরুণী। খবর বিবিসি’র।

বিলিয়নিয়ার তরুণী

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ হোমস অল্প বয়সেই কিভাবে এমন সফলতা অর্জন করলেন, তা নিয়ে তদন্ত করতে গিয়ে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে পড়ে।

দেখা যায় তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। এ নিয়ে অনেকদিন ধরে ক্যালিফোর্নিয়ার আদালতে শুনানি হয়েছে। তারপর তাকে এ অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
প্রকিসিউটররা বলেছেন, বিনিয়োগকারীদের সঙ্গে সজ্ঞাতে প্রতারণা করেছেন এলিজাবেথ হোমস। তিনি দাবি করেছিলেন, মাত্র দু’এক ফোঁটা রক্ত ব্যবহার করেই তার কোম্পানি আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করে রোগ নির্ণয় করা যায়।

কিন্তু জুরিরা তাকে চারটি অভিযোগে অভিযুক্ত করেছেন। এর মধ্যে আছে বিনিয়োগকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে তিনি প্রতারণা করেছেন। ওয়্যার প্রতারণার তিনটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এলিজাবেথ হোমস তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।<script async

কিন্তু অভিযোগ প্রমাণের পর এখন তাকে শাস্তি দেওয়ার পালা। এতে প্রতিটি অভিযোগে তার সর্বোচ্চ ২০ বছর করে জেল হতে পারে। তাকে এখনও নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়নি। কবে শাস্তি ঘোষণা হবে সেই তারিখও জানানো হয়নি। আরও শুনানি হওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে।<script async

এলিজাবেথ হোমসের বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে চারটি অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়নি। তবে এসব নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন জুরিরা। বিচারক বলেছেন, জুরিরা অন্য তিনটি অভিযোগের বিষয়ে একমত হতে না পারলে আংশিক রায় ঘোষণা করতে পারেন।<script async

এলিজাবেথ হোমসকে নিয়ে এক সময় সারাবিশ্বে রিপোর্ট প্রকাশ হয়। কারণ, তিনি যে প্রযুক্তি এনেছেন, তাতে প্যাথলজিতে এক বৈপ্লবিক সমাধান এনেছে বলে বলা হয়েছিল। এর ফলে তিনি ৯০০ কোটি ডলারের মালিক হয়ে যান খুব অল্প বয়সে। কিন্তু বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ২০১৫ সালে তারা অনুসন্ধানে দেখতে পায়, এলিজাবেথ হোমস রক্ত পরীক্ষার যে প্রযুক্তি এনেছেন, তা কার্যকর নয়।

বিদেশেও তুমুল ভাইরাল ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম

এ নিয়ে প্রায় চার মাস ধরে বিচার প্রক্রিয়া চলে। এতে এলিজাবেথ হোমস সম্পর্কে দুটি ভিন্ন ভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন আটজন পুরুষ ও চারজন নারী জুরি।

এলিজাবেথ হোমস বিনিয়োগকারীদের কাছে যে পণ্য বিক্রি করেছেন, তা ভুয়া ছিল এ কথা তিনি জানতেন বলে প্রমাণ দিতে প্রসিকিউশন ৩০ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেন। শুনানিতে বেশ কিছু ল্যাবের পরিচালকরা সাক্ষ্য দেন। তারা বলেন, থেরানোস প্রযুক্তিতে ত্রুটি ছিল। কিন্তু তাদেরকে এ বিষয়ে কথা বলতে বারণ করা হয়েছিল। একই সময়ে বিনিয়োগকারীদের কাছে এলিজাবেথ হোমস বলেছিলেন, পরিকল্পিতভাবে কাজ করছে তার প্রযুক্তি।

সমাপনী যুক্তিতর্কে প্রসিকিউটর জেফ শেঙ্ক বলেন, ব্যবসায় ব্যর্থতা নিয়ে প্রতারণাকে বেছে নিয়েছিলেন হোমস। বিনিয়োগকারী এবং রোগীদের বিরুদ্ধে তিনি অসততাকে বেছে নিয়েছিলেন। এটা শুধু নিষ্ঠুরতাই নয়। একই সঙ্গে অপরাধও।

হাতের তুড়ি বাজিয়ে দূরে যেতে বললেন কাজল (ভিডিও)

পক্ষান্তরে আত্মপক্ষ সমর্থন করে এলিজাবেথ হোমস থেরানোসের কর্মকাণ্ডে ত্রুটির কথা স্বীকার করেছেন। তবে বিনিয়োগকারী বা রোগীদের সঙ্গে প্রতারণার কথা অস্বীকার করেছেন। এক্ষেত্রে তার সাবেক ব্যবসায়িক পার্টনার ও দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রমেশ সানি বলওয়ানিকে দায়ী করেছেন। রমেশ তার চেয়ে ১৯ বছরের বড়। এলিজাবেথ হোমস অভিযোগ করেছেন রমেশ বলওয়ানি তাকে ইমোশনাল এবং যৌন নির্যাতন করেছেন। তবে রমেশ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ২০১৬ সালে থেরানোসের প্রধান নির্বাহী পদ ত্যাগ করেন রমেশ বলওয়ানি। এ সময়েই তাদের এক দশকের রিলেশনশিপের ইতি ঘটে। ওদিকে আগামী মাসে আলাদা একটি মামলার মুখোমুখি হতে হচ্ছে রমেশ বলওয়ানিকে।

টিনেজ বয়সেই থেরানোস কোম্পানি প্রতিষ্ঠা করেন এলিজাবেথ হোমস। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দেওয়ার পরই তিনি এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। তার কোম্পানিতে মিডিয়া ম্যাগনেট বলে পরিচিত রুপার্ট মারডক এবং প্রযুক্তি বিষয়ক মুঘল বলে পরিচিত ল্যারি এলিসনকে বিনিয়োগে আকৃষ্ট করেন। কিন্তু কেলেঙ্কারি বেরিয়ে আসার পর আনুষ্ঠানিকভাবে ২০১৮ সালে কোম্পানিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Trumps

৬০ দিনের যুদ্ধবিরতি ও হরমুজ খুলে দেয়ার খসড়া প্রস্তুত

May 24, 2026, 10:53 PM Asia/Dhaka
ইউরেনিয়াম

উচ্চমাত্রার ইউরেনিয়াম হস্তান্তরে রাজি নয় ইরান

May 24, 2026, 7:50 PM Asia/Dhaka
Cockroach Janta Party 04

ভারতের আলোচিত ‘তেলাপোকা’ দলের ওয়েবসাইট গায়েব!

May 24, 2026, 4:20 PM Asia/Dhaka
Latest News
Trumps

৬০ দিনের যুদ্ধবিরতি ও হরমুজ খুলে দেয়ার খসড়া প্রস্তুত

ইউরেনিয়াম

উচ্চমাত্রার ইউরেনিয়াম হস্তান্তরে রাজি নয় ইরান

Cockroach Janta Party 04

ভারতের আলোচিত ‘তেলাপোকা’ দলের ওয়েবসাইট গায়েব!

ট্রাম্প

ট্রাম্প পরিবারের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা, টার্গেটে ছিলেন ইভাঙ্কা

ইরান

সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নয় : ইরানের প্রেসিডেন্ট

Cow

ঈদে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান আসামের ঈদ কমিটির

Soudi

সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩

থালাপতি বিজয়

নাবালিকাকে ধ’ র্ষ ‘ণ ঘিরে উত্তাল তামিলনাড়ু, থালাপতি বিজয়ের কঠোর হুঁশিয়ারি

পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

বোনকে ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

কোরবানি না করার সিদ্ধান্ত

ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp