Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ঘুস দেয়া-নেয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির দাবি, তাকে এ কাজে বাধ্য করেছিলেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো৷ অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ২০১২ সালের নির্বাচনের আগে কয়েক দফায় ঘুস লেনদেন হয়েছিল৷ খবর ডয়চে ভেলে’র।

মেক্সিকোর তেল কোম্পানি পেমেক্স-এর সাবেক প্রধান নির্বাহী এমিলি লসোভা শাস্তি এড়াতে পালিয়ে গিয়েছিলেন স্পেনে৷ গত জুলাই মাসে সেখান থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয় তাকে৷

মঙ্গলবার মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, এখন সাবেক প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতোর বিরুদ্ধেও তদন্ত করতে হচ্ছে তাদের৷ কারণ, এমিলি লসোভোর দাবি, ২০১২ সালের নির্বাচনি প্রচার-ব্যয়ের বড় একটা অংশ ব্রাজিলের নির্মাণ প্রতিষ্ঠান ওডেব্রেশটের কাছ থেকে ঘুস হিসেবে পেয়েছিলেন এনরিকে পেনা নিয়েতো৷

এক ভিডিও বার্তায় মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আলেসান্দ্রো গার্ৎস মানেরো জানান, পেমেক্স-এর সাবেক প্রধান নির্বাহীর অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট নিয়েতো এবং তার অর্থসচিবের নির্দেশেই ওডেব্রেশটের কাছ থেকে ৪০ লাখ ডলারেরও বেশি অর্থ নিয়েছিলেন তিনি৷ পুরো টাকা নিয়তোর নির্বাচনি প্রচারে ব্যয় করা হয়েছিল বলেও এমিলি লসোভার দাবি৷

ভিডিও বার্তায় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘কয়েক দফায় এক কোটি পেসোর চেয়েও বেশি অর্থের ঘুস লেনদেন হয়েছে তখন৷ টাকাটা রিপাবলিক দলের প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচনি প্রচারণায় ব্যয় হয়েছে৷’’

এনরিকে পেনা নিয়েতো এবং তার সচিবের বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি৷ ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্ট ছিলেন এনরিকে পেনা নিয়েতো৷

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.