Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় লরিচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের সমিতি বাজার এলাকার ঢাকামুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুরের ভাতৃপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে সাজু (২২), একই এলাকার মোতালেব হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২২) ও যুগারপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে জহিরুল ইসলাম (৫০)।

নিহতদের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সবাই নিজকুঞ্জরা বিসিক শিল্প নগরীতে একটি জুতা কারখানায় কাজ করতেন।বৃহস্পতিবার ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তারা রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকামুখী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তিনজনের মরদেহ ও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লরিতে থাকা নোয়াখালীর মাইজদী সদর এলাকার এনায়েত উল্লাহর ছেলে মহি উদ্দিনকে আটক করা হয়েছে। এছাড়া লরিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.