Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ফেনীর প্রাইভেট ক্লিনিকগুলোতে নিয়মিত সেবা দিচ্ছেন না চিকিৎসকরা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ফেনীর প্রাইভেট ক্লিনিকগুলোতে নিয়মিত সেবা দিচ্ছেন না চিকিৎসকরা

By Shamim RezaMarch 26, 20203 Mins Read

ফেনীর প্রাইভেট ক্লিনিকগুলোতে নিয়মিত সেবা দিচ্ছেন না চিকিৎসকরা

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে ফেনীর বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়মিত সেবা দিচ্ছেন না চিকিৎসকরা। ক্লিনিক মালিকরা বলছেন, নিজেদের ব্যক্তিগত স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে চিকিৎসকরা বসছেন না। খবর ইউএনবি’র।

এদিকে, সরকারি হাসপাতালে জ্বর, ঠাণ্ডা ও কাশির কোনো চিকিৎসা দিচ্ছে না জরুরি বিভাগ। এতে রোগীরা যেমন বিপাকে পড়ছেন, তেমনি আতঙ্কিত সাধারণ মানুষ।

জেলার আলকেমী হাসপাতালের মেডিসিন বিভাগে প্রতিদিন চিকিৎসা দেন ডা. আবদুল হালিম। কিন্তু হঠাৎ করে তিনি আসছেন না। এতে কয়েক দিনে প্রায় শতাধিক রোগী চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন।

উপশম জেনারেল হাসপাতালে আগে প্রায় ৭-৮ জন চিকিৎসক নিয়মিত রোগী দেখতেন। কিন্তু সেখানে এখন কাউকে পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার রাতে সেখানে সোনাগাজী থেকে আসা এক রোগীর মা বলেন, ‘আমি সেই ৩টার সময় এসেছি। এখন সিরিয়াল লেখায় নিয়োজিত একজন বলছেন যে চিকিৎসক আসবেন না, তিনি ছুটি নিয়েছেন।’

রুবেল নামে এক শিশু রোগীর বাবা বলেন, ‘তিন দিন আগে ছেলেকে নিয়ে ডাক্তার জাহাঙ্গীরের কাছে এসেছিলাম এবং ছেলের রক্তে সমস্যা পেয়েছিল। তাই আবার তিন দিন পর আসতে বলেছিলেন। কিন্তু আজ এসে তাকে পাচ্ছি না।’

বুধবার আলকেমী হাসপাতালে গিয়ে দেখা যায়, সোনাগাজী থেকে আসা একজন প্রসূতি রোগী ডা. তাসলিমা আক্তারের কাছে এলেও তিনি না থাকায় বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ন্যূনতম নিরাপত্তা না থাকার পরও কোনো কোনো চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে রোগী দেখছেন। আর যারা রোগী দেখছেন না তারা নিরাপত্তার অভাবেই তা করছেন।

সোনাগাজীর ডক্টরস ম্যানশনের ডা. গোলাম মাওলা জানান, তিনি নিয়মিত চেম্বারে বসছেন। তবে সাবধানতা ও নিরাপদ দূরত্ব বজায় রাখছেন।

এ ব্যাপারে উপশম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. কে পি সাহা বলেন, ‘করোনাভাইরাসের আতঙ্কে চিকিৎসকরা চেম্বারে বসছেন না। আমরা মানবসেবায় জড়িত কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তাতে আমরা সেটা করতে পারছি না। তবে জরুরি ব্যবস্থা চালু রেখেছি।’

আলকেমী হাসপাতালের ম্যানেজার হাবীব মিয়াজী বলেন, ‘চিকিৎসকরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে ক্লিনিকে আসছেন না। তারা স্বেচ্ছায় না এলে জোর করার তো কোনো বিধান নাই। তাই বিনা চিকিৎসায় প্রতিদিন রোগীরা ফেরত যাচ্ছেন।’

ফেনী জেলা ডায়াগনেস্টিক সেন্টার সমিতির সভাপতি হারুন উর রশিদ বলেন, ‘চিকিৎসকরা বিএমএ ও সিভিল সার্জন নিয়ন্ত্রিত। আমরা ইতোমধ্যে সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনি এ ব্যাপরে একটি প্রজ্ঞাপন জারি করবেন, যাতে সব রোগী নিয়মিত চিকিৎসা সেবা পায়।’

জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, চিকিৎসকরা করোনা আক্রান্ত রোগী ছাড়া বাকিদের সেবা দিতে পারবেন। প্রয়োজনে ফোনে যোগাযোগ করে চিকিৎসা নেয়া যেতে পারে। আর প্রাইভেট ক্লিনিক মালিকদের সাথে আলোচনা করে সেখানে চিকিৎসাসেবা স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘সরকারি চিকিৎসক যারা আছেন, তারা নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। তবে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন না। সেখানকার মালিকদের সাথে কথা বলে রোগীদের চিকিৎসা নিশ্চিত করা হবে। প্রয়োজনে চিকিৎসকরা নিজেদের নিরাপত্তা নিয়ে রোগীদের চিকিৎসা দেবেন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

June 26, 2026
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026

Latest News

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa