Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ফেনী জেনারেল হাসপাতালের মর্গে যা হয়…
জাতীয় বিভাগীয় সংবাদ

ফেনী জেনারেল হাসপাতালের মর্গে যা হয়…

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 6, 2019Updated:August 6, 20192 Mins Read

মো. শফি উল্লাহ, ইউএনবি: মর্গ! নাম শুনলেই যেন হা ছমছম করে। পা বাড়াতে চায় না কেউ। প্রতিষ্ঠার পর থেকে ফেনী জেনারেল হাসপাতালের মর্গের আজ পর্যন্ত কোনো সংস্কার হয়নি।

ফেনী জেনারেল হাসপাতালের মর্গে যা হয়…

Advertisement

মর্গে আলো, পানি ও বিদ্যুতের ব্যবস্থা আছে নামমাত্র। একমাত্র ডোম ২০ বছর ধরে কর্মরত থাকলেও এখন পর্যন্ত তার চাকুরি স্থায়ী হয়নি। আধুনিক কোনো ব্যবস্থা না থাকায় তাকে হাতুড়ি, বাটাল ও সার্জারি ব্লেড দিয়ে কাজ চালিয়ে নিতে হচ্ছে। এমনই দুরবস্থা ফেনী জেনারেল হাসপাতাল মর্গের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে ফেনী সদর হাসপাতালের যাত্রা শুরু। এরপর ২৫০ শয্যায় উন্নীত করা হলে এর নামকরণ হয় ফেনী জেনারেল হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালের এমন উন্নয়নের পরও মর্গের কোনো ধরনের পরিবর্তন হয়নি।

আলো, পানি ও বিদ্যুৎ সব সুবিধাই এখানে অপ্রতুল। লিঙ্গভেদে ময়নাতদন্তের জন্য পুরুষ ও নারী ডোম রাখার নিয়ম থাকলেও এ মর্গে শুধু আবদুর রহিম বাদশা নামে একজন পুরুষ ডোমই কর্মরত। চাকরি স্থায়ী না হওয়ায় ২০ বছর ধরে মাস্টার রোলেই কাজ করতে হচ্ছে তাকে।

ডোম বাদশা জানান, দেশের বিভিন্ন স্থানে নানা সুযোগ-সুবিধা নিয়ে আধুনিক মর্গ স্থাপন করা হয়েছে। আধুনিকায়ন না হওয়া পর্যন্ত মর্গে নিয়ম মোতাবেক লাশ ময়নাতদন্ত করা সম্ভব হবে না। এতে বিভিন্ন মামলার আলামত নষ্ট হয়।

তিনি জানান, শুরু থেকে মাস্টার রোলে চাকরি করে আসছেন। বহু চেষ্টা-তদবির করেও তার চাকুরি স্থায়ী করতে ব্যর্থ হয়েছেন। এছাড়া তার কোনো প্রাতিষ্ঠানিক দক্ষতা অথবা প্রশিক্ষণ নেই। অন্য কেউ দায়িত্ব পালনে এগিয়ে আসছে না বিধায় তিনি এ পেশা ছাড়তেও পারছেন না। এ পর্যন্ত তিনি প্রায় সাত হাজার লাশের ময়নাতদন্ত করেছেন।

ফেনী জেনারেল হাসপাতালের মর্গে কোনো জেনারেটর নেই। হাসপাতালের মূল ভবন থেকে একটি তার টানিয়ে কোনো রকম বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এ কারণে ময়নাতদন্তের সময় বিদ্যুৎ চলে গেলে ডোমের বিড়ম্বনার শেষ থাকে না। এখন পর্যন্ত কোনো এক্স-রে মেশিন স্থাপন করা হয়নি। এতে গুলিবিদ্ধ লাশ ময়নাতদন্তের সময় গুলি চিহ্নিত করতে নানা স্থানে কাটাকাটি করতে হয়। এতে করে লাশ রক্তক্ষরণ বেড়ে যায়। মর্গে আলামত রক্ষাকারী বক্স না থাকায় তা যত্রতত্র রেখে সংরক্ষণ করেন ডোম ও সংশ্লিষ্টরা।

ইলেকট্রিক করাতের ব্যবহার না করতে পারায় লাশ ব্যবচ্ছেদ করা হয় হাতুড়ি, বাটাল ও সার্জারি ব্লেড দিয়ে। উপযুক্ত ব্যবস্থা না থাকায় মেঝেতে রেখে লাশ ময়নাতদন্ত করতে হয়। ময়নাতদন্তের পর পর্যাপ্ত পানির অভাবে চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে আশপাশের লোকজনকে ভোগান্তি পোহাতে হয়।

এবিষয়ে ফেনীর সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান জানান, হাসপাতালে জনস্বার্থে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান আছে। বর্তমানে হাসপাতালের ড্রেন ও ডাস্টবিন নির্মাণের কাজ শুরু হয়েছে। এরপর মর্গ আধুনিকায়ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa