জুমবাংলা ডেস্ক : বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিয়ে করে ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, ৫ জনের প্রাণহানি
ছবি সংগৃহীত
Advertisement

মৃতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩),  চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪)।

শাহরাস্তি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লারটেকে (বাঁক) পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত পাঁচজনের লাশ উদ্ধার করে।

পার্শ্ববর্তী পানচাইল গ্রামের জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। গাড়িটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেনি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না।

শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, নিহতরা প্রাইভেটকারে কুমিল্লা থেকে চাটখিল যাচ্ছিলো। নিহতের স্বজনরা জানিয়েছেন তারা আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে ফিরছেলেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক  (ডিএডি) মো. শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা ওসি মো. আবদুল মান্নান বলেন, মৃতদের মরদেহ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফ্রিজে ভুলেও কাঁচা ডিম রাখবেন না

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.