Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফের এগিয়ে গেলেন শুভেন্দু, চলছে শেষ রাউন্ডের গণনা
আন্তর্জাতিক

ফের এগিয়ে গেলেন শুভেন্দু, চলছে শেষ রাউন্ডের গণনা

By iNews DeskMay 2, 20213 Mins Read

ফের এগিয়ে গেলেন শুভেন্দু, চলছে শেষ রাউন্ডের গণনা

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ৬ ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু, চলছে শেষ রাউন্ডের গণনা। ১৬তম রাউন্ডের গণনা শেষে ৬ ভোটে এগিয়ে গেলেন বিজেপির এ প্রার্থী।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় পেতে চললেও স্বস্তিতে নেই নেত্রী মমতা ব্যানার্জি। রোববার সকালে ভোট গণনার পর থেকেই নিজ আসনে মমতার হেরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছেন। তাও আবার দীর্ঘদিনের রাজনৈতিক শীষ্য শুভেন্দু অধিকারীর সঙ্গে।

এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এক রাউন্ডে শুভেন্দু এগিয়ে গেলে পরে রাউন্ডে আবার মমতা এগিয়ে যাচ্ছেন। এভাবে চলছে ভোট গণনা।

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গড়তে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনায় দেখা গেছে ২০৭ টিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী।

বাংলায় তৃণমূলের জয়জয়কার হলেও সবার নজর এখন নন্দীগ্রামে। কারণ এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী এতক্ষণ এগিয়ে ছিলেন।

কিন্তু এখনও বলা যাচ্ছে না ফলাফল কি হবে।

কারণ নন্দীগ্রামে যেন সাপ-লুডোর খেলা চলছে। এক বার মমতা এগোচ্ছেন, তো একবার শুভেন্দু। সবশেষ পঞ্চদশ রাউন্ডের ভোট গণনা শেষে সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও দুটি রাউন্ডের ভোট গণনা হবে।

১১ রাউন্ডের শেষে ৩৩২৭ ভোটে এগিয়ে যান ছিলেন মমতা। ১২ রাউন্ডের শেষে ফের এগিয়ে যান শুভেন্দু। ১২ রাউন্ড শেষে শুভেন্দুর প্রাপ্ত ভোট ৭৯ হাজার ৯০। অন্য দিকে মমতা পেয়েছেন ৭৪ হাজার ৬৯১ ভোট।

প্রতিটি রাউন্ডে রীতিমতো ওঠানামা চলছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে টানটান উত্তেজনা নন্দীগ্রামে।

গণনায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে থেকেই শুরু করেছেন। কিন্তু তাতে স্বস্তি নেই তার অনুসারীদের। অন্য দিকে, তৃণমূল শিবির অনেকটাই নিশ্চিন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে।

তবে সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় সেখানে ফল ঘোষণায় দেরি হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২ আসনের ভোট গণনা শুরু হয়েছে। গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় রাজ্য বিধানসভার ২৯২ আসনে ভোট হয়। সেই নির্বাচনের ফলাফল আজ গণনা করা হচ্ছে।

গোটা রাজ্যে ভোট গণনা চললেও বাড়তি নজর নন্দীগ্রামের দিকে। গোটা দেশই তাকিয়ে রয়েছে তৃণমূলের আন্দোলন ভূমির দিকে।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, সকাল ৯ টা ২০ মিনিটে প্রথম রাউন্ডে ১ হাজার ৪শ ৯৭ ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু। সকাল ৯ টা ৪৫ মিনিট দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে লিড বাড়িয়ে ৪,৫০০-এর বেশি ভোটে এগিয়ে যান শুভেন্দু।

তৃতীয় রাউন্ড শেষে মমতার সঙ্গে তার ভোটের ব্যবধান দাঁড়ায় ৭ হাজার ২৬২।

তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পঞ্চম রাউন্ডের শেষে ৩,৬৮৬ ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। কমেছে তার লিড। ব্যবধান কমিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু তারই একসময়ের ডান হাত, মন্ত্রিসভার সাবেক সদস্য। তিনি গত ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। গত ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট হয়। এই দফার ভোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণের কেন্দ্রে ছিল নন্দীগ্রাম।

নির্বাচনের পর বিপুল ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন মমতা ও শুভেন্দু। মমতা বলেছিলেন, তিনি নিশ্চিত, এই আসনে ৯০ শতাংশ ভোট পেয়ে তিনিই জিতবেন। অন্যদিকে, শুভেন্দু বলেছিলেন, তিনি অন্তত ৭০ হাজার ভোটের ব্যবধানে মমতাকে হারাবেন।

এক সময় মমতার ‘লেফটেনেন্ট’ হিসেবে পরিচিত শুভেন্দু এবারই প্রথম পদ্মফুল নিয়ে লড়ছেন। ২০১৬ সালে এ আসনে ঘাসফুলের প্রার্থী হিসেবে জয়ী হওয়া শুভেন্দু গতবছর ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

মমতার সরকারে পরিবহন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি লোকসভায় তৃণমূলের প্রতিনিধিত্ব করা শুভেন্দু ১৯৯৫ সালে কংগ্রেসের হয়ে কাউন্সিলর নির্বাচনে জেতেন। নন্দীগ্রামে তার ও তার পরিবারের সদস্যদের প্রভাব সুবিদিত।

এবার ভোটের আগে মমতাকে হারানোর ‘চ্যালেঞ্জ’ দিয়েছিলেন শুভেন্দু। তৃণমূলনেত্রী কলকাতায় নিজের আসন ছেড়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে সে চ্যালেঞ্জ গ্রহণও করেন।

কিছুক্ষণের মধ্যেই জানা যাবে নন্দীগ্রামের মুকুট কার মাথায় উঠবে। শেষ হাসি কার মুখে ফুটবে?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
আয়না ভাঙা দুর্ভাগ্য

আয়না ভাঙা দুর্ভাগ্য, লবণ পড়া অমঙ্গল-আজও বিশ্বাস করে ফরাসিরা

July 10, 2026
Choshma

আদালতে স্মার্ট চশমা নিষিদ্ধ করল নিউইয়র্ক

July 10, 2026
তেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো প্রায় ২ শতাংশ

July 10, 2026

Latest News

আয়না ভাঙা দুর্ভাগ্য

আয়না ভাঙা দুর্ভাগ্য, লবণ পড়া অমঙ্গল-আজও বিশ্বাস করে ফরাসিরা

Choshma

আদালতে স্মার্ট চশমা নিষিদ্ধ করল নিউইয়র্ক

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো প্রায় ২ শতাংশ

খামেনি

খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন ৪ কোটির বেশি মানুষ

netanyahu

মেসি নন; কাকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ মনে করেন নেতানিয়াহু?

Trump

ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa