আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্টের উচ্চতা পুনরায় পরিমাপের ঘোষণা দিয়েছে নেপাল ও চীন।

Mount-Everest

Advertisement
নেপাল সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার কাঠমাণ্ডুতে দেয়া এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।

তিনি বলেন, নেপালে সাগরমাথা ও চীনে ঝুমুলাঙ্গমা নামে পরিচিত বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্ঘটি দু’দেশ জুড়েই বিস্তৃত ও দু’দেশের বন্ধুত্বের চিরন্তন প্রতীক।

তিনি আরো বলেন, উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগীতা করবে। তারা যৌথভাবে সাগরমাথা/ঝুমুলংমা পর্বতের উচ্চতা পরিমাপ করবে এবং বৈজ্ঞানিক গবেষণা করবে।

নেপাল এরইমধ্যে মাউন্ট এভারেস্টের উচ্চতা নতুন করে পরিমাপ করতে বিশেষজ্ঞ একটি দল প্রেরণ করেছে।

অনেকেরই ধারণা যে নেপাল এবং চীন সীমান্ত জুড়ে বিস্তৃত বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্ঘটি সঙ্কুচিত হয়েছে।

১৯৫৪ সালের জরিপ অনুযায়ী এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার। যদিও এর পর আরো কয়েকবার এর উচ্চতা পরিমাপ করা হয়েছিলো, তবে আনুষ্ঠানিক ভাবে ১৯৫৪ সালের জরিপটিকেই সঠিক হিসেবে ধরা হয়।

নেপালের স্থানীয় সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, ২০১৫ সালে নেপালে একটি বিশাল ভূমিকম্পের পরে তীব্র বিতর্ক শুরু হয়েছিল যে, শক্তিশালী এ ভূমিকম্পের ফলে পর্বতের উচ্চ শিখরের অংশ ধসে গেছে। তাই অনেকেই পর্বতের শিখরের উচ্চতা পুনরায় পরিমাপের পরামর্শ দিয়েছেন।

বিষয়টির সত্যতা প্রমাণের জন্য ২০১৭ সালে নেপালের জরিপ বিভাগ এভারেস্ট অভিযানের প্রস্তুতি নেয়ার জন্য সমীক্ষকদের একটি দলকে নির্দেশ দিয়েছিল। আগামী বছরের শেষ নাগাদ দেশটি নতুন এই পরিমাপ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বলে আশা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google