
ব্রিটেনের এক সংবাদমাধ্যমকে আন্তর্জাতিক সাংবাদিক রয় ক্যালি জানিয়েছেন, ‘শেষবার এমনটা হয়েছিল, যখন উত্তর কোরিয়ার কোনও শীর্ষ নেতার মৃত্যু হয়।’ তার মতে, ‘বেজিংয়ের স্কোয়ারের মতোই আকারে বিশাল পিয়ংইয়ংয়ের ওই এলাকা। তা আরও বর্ধিত হচ্ছে, এই দাবি মানা যায় না। আমার ধারণা, ওরা আরেকটি ছবি বসানোর চিন্তাভাবনা করছে। তবে ছবি সাধারণত রাষ্ট্রনেতা প্রয়াত হলেই বসানো হয়।’ আর এর থেকেই শুরু হয়েছে তীব্র জল্পনার। তবে কি প্রয়াত হয়েছেন কিম জং উন?
এটা অজানা নয়, অত্যধিক ধূমপান, স্থূলতা-সহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিম জং উন। তার উপর রয়েছে মাত্রাতিরিক্ত কাজের চাপ। সংবাদমাধ্যমগুলিতে দাবি, এর জেরেই হৃদযন্ত্রে অস্ত্রোপচার এবং তারপর থেকেই গুরুতর অসুস্থ ছিলেন কিম জং উন (Kim Jong Un)। যদিও কিমের অস্ত্রোপচার সম্পর্কিত দাবি সত্যি না মিথ্যা, তা নিয়ে কোনও বিবৃতি আসেনি পিয়ংইয়ং থেকে। প্রসঙ্গত, শাসকদলের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষেও প্রস্তুতি হতে পারে বলেও মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীদের একাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



