
আদালত আরো জানায় প্রয়োজনে সাবেক কেন্দ্রীয় অর্থ মন্ত্রীকে গ্রেপ্তারও করা যাবে। বুধবার (১৬ অক্টোবর) সকালে ইডির তদন্তকারীরা তিহার জেলে প্রায় ঘন্টা দুয়েক পি চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদ করেন।
উল্লেখ্য, একই মামলায় গত ২১ আগস্ট সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরমকে গ্রেপ্তার করেছিল সিবিআই। ওই মামলার প্রেক্ষিতেই ৫ সেপ্টেম্বর থেকে তিহার জেলে রয়েছেন চিদাম্বরম। চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি রুপির তহবিল পাওয়ার জন্য আইএনএক্স মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন। এর বিনিময়ে তার ছেলে কার্তি চিদাম্বরমের সংস্থাকে নাকি বিরাট অঙ্কের ঘুষ দেয় আইএনএক্স মিডিয়া। যদিও চিদাম্বরম ও তার ছেলে সেই অভিযোগ অস্বীকার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



